শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩

ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে ১১ দেশ

ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে ১১ দেশ

ব্রিটেনের ভ্রমণ বিষয়ক লাল তালিকায় থাকা ১১ দেশের সবগুলোকেই বাদ দিতে যাচ্ছে দেশটি। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ধীর করতে এই পদ্ধতি কার্যকরী না হওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ মঙ্গলবার এই ঘোষণা দিয়েছেন।

হাউজ অব কমনসে দেয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ব্রিটেনের স্থানীয় সময় বুধবার ভোর ৪টার পর থেকে কোনো দেশই আর লাল তালিকায় থাকছে না। এর ফলে এসব দেশ থেকে আসা যাত্রীদের কারো আর বাধ্যতামূলকভাবে সরকার অনুমোদিত কোয়ারেন্টিন হোটেলে দুই সপ্তাহের জন্য আইসোলেশনে থাকতে হবে না। এতদিন এই প্রক্রিয়ার জন্য একেকজনকে ২ হাজার ২৮৫ পাউন্ড খরচ করতে হতো।

সাজিদ জাভিদ আরো বলেন, ব্রিটেনে প্রবেশের পর সকল যাত্রীর জন্য যে অস্থায়ী পরীক্ষা ব্যবস্থা রয়েছে তা আপাতত চালু থাকবে। তবে বর্তমানে যারা কোয়ারেন্টিনে আছেন, তাদের ভাগ্যে কী হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এ নিয়ে জরুরিভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া চলছে। এতদিন এমন পরিস্থিতিতে সবাইকে কোয়ারেন্টিনের মেয়াদ সম্পূর্ণ করার নিয়ম ছিল। তবে এবার আর এটি চান না বলে জানিয়েছেন সাজিদ জাভিদ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026