শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৩

টানা তৃতীয় দিনেও আক্রান্তের রেকর্ড যুক্তরাজ্যে

টানা তৃতীয় দিনেও আক্রান্তের রেকর্ড যুক্তরাজ্যে

যুক্তরাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১১১ জনের। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের রেকর্ড হয়েছে।

শুক্রবার দেশটিতে টানা তৃতীয় দিনের মতো রেকর্ড রোগী শনাক্ত হয়েছে। এদিন যুক্তরাজ্যে ৯৩ হাজার ৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার আক্রান্ত হয় ৮৮ হাজার ৩৭৬ জন। এর আগে বুধবার শনাক্তের সংখ্যা ছিল ৭৮ হাজার ৬১০ জন।

গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্ত শনাক্ত হওয়ার পর নানা বিধিনিষেধ আরোপ করা হয়।  ওমিক্রন নিয়ে তাই আতঙ্কে বরিস জনসনের সরকার। সামনেই বড়দিনের উৎসব। এ অবস্থায় কড়াকড়ি বাড়াচ্ছে প্রশাসন।

যুক্তরাজ্যে বিগত একদিনেই নতুন করে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দশ হাজারের বেশি। টানা কয়েক দিনের রেকর্ডের পর শনিবার দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৯০ হাজার ৪১৮ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

লন্ডনে সংক্রমণের মাত্রা নিয়ে ‘চরম উদ্বেগের’ শহরটির মেয়র সাদিক খান। একে ‘বড় ঘটনা’ আখ্যা দিয়েছেন তিনি। সাদিক খান জানান এর মাধ্যমে পরিস্থিতি কতটা গুরুতর তা বোঝানো হয়েছে। মেয়র সাদিক খান জানান, শুক্রবার লন্ডনে নতুন করে ২৬ হাজার করোনা আক্রান্ত হয়েছে। এতে জরুরি সেবায় কর্মীদের উপস্থিতি কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ব্রিটিশ সরকারের সর্বশেষ হিসেবে দেখা যাচ্ছে, লন্ডনের হাসপাতালগুলোতে এক হাজার ৫৩৪ জন কোভিড রোগী রয়েছেন। যাদের ২৮ শতাংশই গত সপ্তাহে ভর্তি হয়েছেন। গড়ে প্রতিদিন নতুন ভর্তি হচ্ছে দুইশ’ রোগী।

ব্রিটিশ মন্ত্রীরা সতর্ক করে বলেছেন, নতুন পদক্ষেপ নেওয়া না হলে ইংল্যান্ডে প্রতিদিন হাসপাতালে ভর্তির পরিমাণ তিন হাজারে পৌঁছাতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, বিশ্বের ৮৯টি দেশে করোনাভাইরাসের ওমিক্রন শনাক্ত হয়েছে। সংস্থাটি জানিয়েছে, যেসব এলাকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের কমিউনিটি সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।

ডব্লিউএইচও’র এক বিবৃতিতে জানানো হয়েছে, যেসব দেশের মানুষের মধ্যে উচ্চ মাত্রার সুরক্ষা রয়েছে সেসব দেশেও ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে। তবে এর কারণ ওমিক্রনের সুরক্ষা এড়াতে পারার সক্ষমতা, নাকি সংক্রমণ ছড়ানোর অতিরিক্ত ক্ষমতা কিংবা উভয় কারণের সমন্বয় তা এখনও স্পষ্ট নয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026