শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩

যুক্তরাজ্যে নতুন বিধিনিষেধের ইঙ্গিত

যুক্তরাজ্যে নতুন বিধিনিষেধের ইঙ্গিত

আগামী বড়দিনের উৎসবের আগে নতুন করে বিধিনিষেধ আরোপের কোনও সুযোগ আছে কিনা তা নিয়ে মন্তব্য করতে রবিবার (১৯ ডিসেম্বর) অস্বীকৃতি জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। যুক্তরাজ্যে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট সংক্রমণের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

এদিকে, ব্রিটেনে ওমিক্রনের সংক্রমণ বাড়ায় রবিবার রাত থেকে ব্রিটিশ পর্যটকদের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে জার্মানি। বড়দিনের আগে ওমিক্রনের ব্যাপক বিস্তারের আশঙ্কায় কঠোর লকডাউন জারি করছে নেদারল্যান্ডস। আগামী জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত নতুন এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে সেখানকার স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

গত শনিবার যুক্তরাজ্যে ওমিক্রন সংক্রমণ বেড়েছে। ব্রিটিশ সরকারের উপদেষ্টারা জানিয়েছেন, এই অবস্থা হিমবাহের চূড়া মাত্র। লন্ডনের মেয়র সাদিক খান পরিস্থিতিকে বড় ঘটনা আখ্যা দিয়েছেন।

বড়দিনের আগে নতুন বিধিনিষেধ আরোপ করা হবে কিনা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বিবিসি টেলিভিশনকে বলেন, আমরা পরিস্থিতি মূল্যায়ন করছি, এটা খুব দ্রুত বদলে যাচ্ছে। এই মহামারিতে কোনও কিছুর নিশ্চয়তা আছে বলে মনে করি না। এই অবস্থায় আমাদের কেবল সব বিষয় পর্যালোচনার মধ্যে রাখতে হবে।

সাজিদ জাভিদ জানান, সরকার প্রায় প্রতি ঘণ্টায় তথ্য পর্যালোচনা করছে আর বৈজ্ঞানিক উপদেষ্টাদের কথা শুনছে। নতুন করে বিধিনিষেধ আরোপ করা হলে ব্যবসা এবং শিক্ষার ওপর এর প্রভাব কেমন হবে তাও খতিয়ে দেখা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026