শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪

সিলেটি কন্যা সুলতানা তাপাদার ব্রিটিশ কিউসি নিযুক্ত

সিলেটি কন্যা সুলতানা তাপাদার ব্রিটিশ কিউসি নিযুক্ত

যুক্তরাজ্যে নতুন নিয়োগ পাওয়া ১০১ জন কুইন্স কাউন্সেল (কিউসি)-এর তালিকা প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ রানির পরামর্শে লর্ড চ্যান্সেলর এমপি ডোমিনিক রাব এই নিয়োগ দেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গত ২২ ডিসেম্বর দেশটিতে প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী হি‌সে‌বে কিউসি নিযুক্ত হ‌য়ে‌ছেন ব্যারিস্টার সুলতানা তাপাদার। তিনি একজন অভিজ্ঞ মানবাধিকার বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক আইনে বি‌শেষজ্ঞ আইনজীবী।

আপিল আদালতের ফৌজদারি বিভাগে দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তিদের সাজার বিরুদ্ধে আপিলের বিষয়ে সাধারণ ক্লায়েন্টদের উপদেশ দেওয়ার ক্ষেত্রে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

সুলতানা নিয়মিতভাবে কর্পোরেট ক্লায়েন্টদের, বিশেষ করে বৃহৎ মাল্টি-ন্যাশনাল কর্পোরেশনকে গোপনীয়তা ও ডেটা সুরক্ষার মতো বিষয়গুলোতে পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া তার হাই প্রোফাইল কাউন্টার টেররিজম এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মামলায় কাজের অভিজ্ঞতা রয়েছে।

উল্লেখ্য, তি‌নি একজন ব‌্যা‌রিস্টার হি‌সে‌বে আইন পেশায় কাজ করার পাশাপা‌শি দীর্ঘদিন ধ‌রে নার‌ী অধিকার নি‌য়ে কাজ কর‌ছেন। তার গ্রা‌মের বাড়ি সি‌লে‌টের বিয়ানীবাজার উপ‌জেলায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026