বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮

আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যেগে বিশ্বনাথে আল কোরআন প্রদান

আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যেগে বিশ্বনাথে আল কোরআন প্রদান

‘মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে’ এ লক্ষ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে মাদ্রাসায় আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে মহাগ্রন্থ আল কোরআন প্রদান করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসী হাজী গোলাম মাহমুদ এর আর্থিক সহযোগিতায় উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাকিচিরি গ্রামে শাহে কদমি সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দারুল মা’আরিফ রিসার্চ সেন্টার কান্দি গ্রামের পরিচালক ও বহুগ্রন্থ প্রণেতা হযরত মাওলানা আব্দুল হাই জিহাদী।

মাদ্রাসার পরিচালক হাফিজ নুর আহমদ সাজুর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন- শায়েস্তা মিয়া, আবিদুর রহমান, মোস্তাকিবুর রহমান, হাফিজ মাহমুদুর রহমান, মোহামিন আহমদ, আবুল বশর, হাজি সোনাফর আলী, মজম্মিল আলী, নওরোজ আলী, ইসমত আলী, সাদেক আলী, জামাল আহমদ, সাহেল আহমদ, হাফিজুল্লাহ মামুন, মাহফুজুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026