বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭

সিলেটে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সিলেটে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১

সিলেটের গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় আবদুস সালাম (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রবিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সিলেট-জকিগঞ্জ সড়কের ফুলবাড়ি ইউনিয়নের বৈটিকর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সালাম উপজেলার লক্ষিপাশা ইউনিয়নের রামপা দক্ষিণ ভাগ এলাকার বাসিন্দা। নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতের ছেলে জসিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হয়ে আমার পিতা মৃত্যুবরণ করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত ৯ টার দিকে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে দুটি ভোটকেন্দ্রের উত্তেজনাকে কেন্দ্র করে বৈটিকর এলাকায় পুলিশ ও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়। এ সময় পুলিশসহ এলাকাবাসী আহত হন। এ সময় আব্দুস সালামও আহত হলে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026