শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:১৩

রানির প্রাসাদের মাঠ থেকে আটক ১

রানির প্রাসাদের মাঠ থেকে আটক ১

ব্রিটিশ রানি এলিজাবেথের বাসভবন উইন্ডসর প্রাসাদের মাঠ থেকে এক তরুণকে তীরধনুকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ খবর দিয়েছে বিবিসি।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সাউদাম্পটনের বাসিন্দা ১৯ বছরের তরুণকে বড় দিনের স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে আটক করা হয়। ওই ব্যক্তিকে প্রাথমিকভাবে সংরক্ষিত এলাকায় বেআইনি প্রবেশের এবং আক্রমণাত্মক অস্ত্র রাখার সন্দেহে আটক করা হয়েছে।

পুলিশের বিবৃতিতে জানানো হয়েছে, মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গে ওই তরুণকে আটক করা হয়। আটক তরুণ কোনও ভবনে প্রবেশের সুযোগ পাননি। তাকে তল্লাশি করে তীরধনুক পাওয়া যায়। বর্তমানে ওই তরুণকে মেডিক্যাল পেশাজীবীদের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

বড় দিনে সাধারণত নর্থফোলকের সান্দ্রিংহাম এস্টেটে থাকেন ব্রিটিশ রানি। তবে এই বছর তিনি বড় দিনে উইন্ডসর প্রাসাদেই ছিলেন। ঘটনা সম্পর্কে রাজ পরিবারকে অবহিত করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের বিশেষজ্ঞরা পুরো ঘটনাটি তদারকি করে দেখছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026