বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৭

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৯৬.৭৮ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ডে এসএসসি পাসের হার ৯৬.৭৮ শতাংশ

সিলেট শিক্ষা বোর্ডে এবার এসএসসি পাসের ৯৬.৭৮ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন। মৌলভীবাজারের ১০৪০ জন, হবিগঞ্জের ৮৬৯ জন এবং সুনামগঞ্জের ৬২৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।

সিলেট বোর্ডের জেলা ভিত্তিক ফলে দেখা গেছে, সিলেট বিভাগের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে সুনামগঞ্জ। এ জেলায় পাসের হার ৯৭.৫৩। সিলেট জেলায় পাসের হার ৯৭.৪২, মৌলভীবাজারে ৯৬.৭৯ এবং হবিগঞ্জে পাসের ৯৬.৫৫। তবে জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে এগিয়ে রয়েছে সিলেট জেলা। মোট জিপিএ ৫ প্রাপ্তদের মধ্যে সিলেটের ২ হাজার ২৯৮ জন শিক্ষার্থী রয়েছে।

এ বছর সিলেট জেলায় ৪৩ হাজার ৫৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৪১ হাজার ৮৩২ জন পাস করেছে। সুনামগঞ্জে ২৬ হাজার ৪৯ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৫ হাজার ৩৪৩ জন। মৌলভীবাজারে পরীক্ষায় বসেছিল ২৬ হাজার ৩৯৪ জন। এর মধ্যে পাসকৃত শিক্ষার্থীর সংখ্যা ২৫ হাজার ৪০৬। এ ছাড়া হবিগঞ্জ জেলায় ২৪ হাজার ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে ২৩ হাজার ১১৯ জন পাস করেছে।

এদিকে, সিলেটে এসএসসি পরীক্ষার ফলে পাসের হারে ছেলেদের টপকে গেছে মেয়ে শিক্ষার্থীরা। এছাড়া জিপিএ ৫ পাওয়ার দিক দিয়েও গেলো বছরের মতো এ বছরও এগিয়ে আছে মেয়েরা। সিলেট শিক্ষা বোর্ড থেকে আজ বৃহস্পতিবার সকালে এ বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার পাসের ৯৬.৭৮। জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৮৩৪ জন।

এদিকে, জিপিএ ৫ পাওয়ার দিক দিয়ে গেল বছরের মতো এবারও মেয়েরা এগিয়ে আছে। গেল বছর ২০৮১ জন ছেলে ও ২১৮২ জন মেয়ে জিপিএ ৫ পেয়েছিল। এ বছর জিপিএ ৫ পাওয়াদের মোট সংখ্যা বেড়েছে। কিন্তু ছেলেদের জিপিএ ৫ পাওয়ার সংখ্যা কমে গেছে। এক্ষেত্রে মেয়েদের সফলতা বেড়েছে। ছেলেদের মধ্যে এবার ২০২৮ জন জিপিএ ৫ পেয়েছে। মেয়েদের মধ্যে ২৮০৬ জন পেয়েছে জিপিএ ৫।

ফল বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ৫৩ হাজার ৩৩২ জন ছেলে শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫১ হাজার ৩৮৬ জন। ছেলেদের পাসের হার ৯৬.৩৫। ৬৬ হাজার ২২১ জন মেয়ে শিক্ষার্থী পরীক্ষা দিয়ে এবার পাস করেছে ৬৪ হাজার ৩১৪ জন। তাদের পাসের হার ৯৭.১২। অর্থাৎ, ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার বেশি। গত বছর পাসের হারে ছেলেরা এগিয়ে ছিল। সে বছর ছেলেদের পাসের হার ছিল ৭৯.২৩ এবং মেয়েদের পাসের হার ছিল ৭৮.৪৬। এ বছর ছেলেদের টপকে গেছে মেয়েরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026