শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৩

ব্রিটেনে ২৮ হাজারেরও বেশি অভিবাসীর প্রবেশ ২০২১ সালে

ব্রিটেনে ২৮ হাজারেরও বেশি অভিবাসীর প্রবেশ ২০২১ সালে

গত বছর অন্তত ২৮ হাজার ৩৯৫ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করেছে। ২০২০ সালের তুলনায় এ সংখ্যা প্রায় তিনগুণ।  ফ্রান্স থেকে ব্রিটেনে প্রবেশের জন্যে অভিবাসন প্রত্যাশীরা গত বছর রেকর্ড তৈরি করেছে। এ নিয়ে ফ্রান্সের সাথেও ব্রিটেনের টানাপোড়েন চলছে।

আবহাওয়া অনুকূল থাকায় নভেম্বরে সবচেয়ে বেশি অভিবাসন প্রত্যাশী চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে প্রবেশ করে। ছোট ছোট নৌকায় করে ২৮ হাজারেরও বেশি লোক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে। সরকারি তথ্যের ওপর ভিত্তি করে বার্তা সংস্থা পিএ মঙ্গলবার (৪ জানুয়ারি) এ কথা জানায়।

সূত্র জানায়, কেবলমাত্র ১১ নভেম্বর এই একদিনে পাড়ি দিয়েছে এক হাজার ১৮৫ জন যা এ যাবতকালের রেকর্ড। ইউরোপের মূল ভূখণ্ড থেকে অধিক সংখ্যক অভিবাসন প্রত্যাশীর ব্রিটেনে প্রবেশ নিয়ে রাজনৈতিক সংকটে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026