শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

স্ত্রী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন দিলেন ব্রিটিশ যুবক

স্ত্রী খুঁজতে বিলবোর্ডে বিজ্ঞাপন দিলেন ব্রিটিশ যুবক

যুক্তরাজ্যের বার্মিংহাম জুড়ে বেশ কয়েকটি বিলবোর্ডে চোখে পড়বে হাস্যোজ্জ্বল এক তরুণের বিজ্ঞাপন। মূলত স্ত্রীকে খুঁজে পেতেই এই অভিনব পন্থা খুঁজে বের করেছেন মোহাম্মদ মালিক (২৯) নামে ওই যুবক।

বিয়ের জন্য পাত্রপাত্রী খুঁজতে পত্রিকার বিজ্ঞাপন দেওয়ার প্রচলন বহু আগে থেকেই চলে আসছে। কিন্তু বিয়ের পাত্রী খুঁজতে বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দেওয়ার নজির বোধহয় বেশি নেই। সেই অনন্য নজিরই স্থাপন করেছেন এই যুবক। দেখাশোনা করে বিয়ে বা অ্যারেঞ্জ ম্যারেজে তার দারুণ ভয়। তাই উপযুক্ত স্ত্রী খুঁজে পেতে রীতিমতো বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম বার্মিংহাম লাইভকে তিনি বলেন, বিশেষ কাউকে খুঁজে পাওয়ার প্রচলিত পদ্ধতিতে কাজ না হওয়ায় এই অভিনব পন্থা বেছে নিয়েছেন তিনি। মুসলিম এই যুবক জানান, তার স্ত্রীর বয়স হতে হবে ২০ এর কোঠায়। এছাড়া তাকে ধার্মিক হতে হবে বলেও জানিয়েছেন তিনি।

২০ ফুট বিলবোর্ডে দেওয়া বিজ্ঞাপনে নিজের হাসিমুখে তোলা ছবির পাশে মালিক লিখেছেন, আমাকে আরেঞ্জ ম্যারেজের হাত থেকে রক্ষা করুন। মালিক পেশার একজন ইনোভেশন কনসালট্যান্ট এবং উদ্যোক্তা। লন্ডনের বাসিন্দা মালিক বার্মিংহামকেই তার সেকেন্ড হোম মনে করেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026