শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯

যুক্তরাজ্যের হাসপাতালে কর্মী সংকটে সেনা মোতায়েন

যুক্তরাজ্যের হাসপাতালে কর্মী সংকটে সেনা মোতায়েন

যুক্তরাজ্যে রোগীর চাপ বেড়েই চলেছে লন্ডনের হাসপাতালগুলোতে। কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে পরিস্থিতি সামলাতে এখন সেখানে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। দ্য গার্ডিয়ানের খবরে এ তথ্য জানানো হয়।

ওমিক্রনের কারণে এরইমধ্যে অনেক স্বাস্থ্য কর্মী অসুস্থ হয়ে পড়েছে। ফলে হাসপাতালগুলোতে সৃষ্ট সংকট নিঃসরণে এই পদক্ষেপ নেয়া হয়েছে। সশস্ত্র বাহিনীর ২০০ সদস্যকে হাসপাতালে নিয়োজিত করা হয়েছে।

তাদের মধ্যে রয়েছেন ৪০ জন চিকিৎসক। এই চিকিৎসকরা রোগীদের সামলাতে এনএইচএস কর্মীদের সহযোগিতা করবেন। তবে বাকি ১৬০ কর্মকর্তার কোনো মেডিকেল প্রশিক্ষণ নেই। তাদেরকে নিয়োজিত  করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের প্রাথমিক কাজগুলো সম্পাদন করার জন্য।

এদিকে সরকারের এমন সিদ্ধান্তের প্রশংসা করেছেন দেশটির হেলথ ইউনিয়নের নেতারা। তারা বলছেন, এই পদক্ষেপ নেয়ার মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে যে, জনগণের চিকিৎসা ব্যহত হওয়ার ঝুঁকি সরকার উপেক্ষা করতে পারেনি।

এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ও। এতে জানানো হয়েছে, এরইমধ্যে অনেক সেনা কর্মকর্তা কাজ শুরু করে দিয়েছেন। বাকিরা এ মাসের শেষে যুক্ত হবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026