শনিবার, ০২ মে ২০২৬, ০২:০১

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন। গত ১৩ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ১৫৩৫ জন ভোটার তাঁদের পছন্দের মনোনীত প্রার্থীকে ভোট প্রদানে করেন।

এই সময় নির্বাচন প্রাঙ্গণ জুড়ে ছিল এক উৎসব মুখর পরিবেশে গভীর রাত পর্যন্ত ভোটগননা শেষে ভোর পাঁচটার দিকে নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন- অ‍্যাডভোকেট মোঃ সামছুল ইসলাম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- মাহফুজুর রহমান।

অন‍্যান‍্যদের মধ্যে সহ সভাপতি পদে- (১) মোঃ এখলাছুর রহমান (২) হাদিয়া চৌধুরী (মুন্নি)। যুগ্ন সাধারণ সম্পাদক- (১) শাবানা ইসলাম (২) বিজিত লাল তালুকদার। সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ সোহেল মিয়া। সহ: সমাজ কল‍্যাণ বিষয়ক সম্পাদক- মোঃ হুসাইনুর রহমান লায়েছ। লাইব্রেরি সম্পাদক- এফ এইচ এম সাদিকুল ইসলাম সজিব।

প্রধান নির্বাচন কমিশনার- বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী আখতার উদ্দিন আহমদ টিটু। সহকারী নির্বাচন কমিশনার- (১) মোঃ আব্দুল মুকিত (২) মোঃ সেলিম মিয়া। সহকারী সম্পাদক (১) আরিফ আহমদ (২) গুলজার হোসেন খোকন এবং মোঃ সাদিকুর রহমান রিপন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026