বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৩

শাবি ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

শাবি ভিসির বাসভবনে বিদ্যুৎ সংযোগ চালু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনে প্রায় ২৯ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ চালু করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে বিদ্যুৎ সংযোগ চালু করে দেওয়া হয়। এর আগে রবিবার রাত সাড়ে সাতটার দিকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক বলেন, ভিসির বাসভবনে বিদ্যুতের যে লাইনটি গিয়েছে সেই একই লাইন থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০/৩৫ জন কর্মচারীর বাসায়ও বিদ্যুৎ সংযোগ গেছে। তিনি আরও বলেন, ভিসি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করায় ওই কর্মচারীরাও বিদ্যুৎহীন হয়ে পড়েছিলেন। তাদের বাসার রোগীরা সমস্যায় পড়েছেন জানালে আমরা বিদ্যুৎ সংযোগ চালু করি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026