শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১

এমপি মোকাব্বির খানের মাতার মৃত্যুতে আর রাহমান এডুকেশন ট্রাস্ট্রের শোক

এমপি মোকাব্বির খানের মাতার মৃত্যুতে আর রাহমান এডুকেশন ট্রাস্ট্রের শোক

বাংলাদেশের জাতীয় সংসদের সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান খানের মাতার মোছা: মুহিবুন্নেছা খানম ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

মোছা: মুহিবুন্নেছা খানম শুক্রবার লন্ডন সময় সকাল ৭:১০ মিনিটের সময় লন্ডনে রয়েল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে ব্রিটেনভিত্তিক চ্যারিটি সংগঠন আর রাহমান এডুকেশন ট্রাস্ট্র।

ট্রাস্ট্রের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়, হে আল্লাহ্‌, তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন। শান্তিতে রাখুন এবং তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন। তার কবর প্রশস্থ করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে, তাকে গুনাহ থেকে এমনভাবে পরিচ্ছন্ন করে দিন। যেমন- ময়লা থেকে সাদা কাপড় পরিষ্কার হয়। তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন। হে মাবুদ, তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর দোজখের আজাব থেকে রক্ষা করুন। (মুসলিম, হাদিস: ২/৬৩৪)

তিনি মৃত্যুকালে ১ মেয়ে, ৭ ছেলে, নাতী-নাতনী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ছেলেদের মধ্যে প্রথম ছেলে এমপি মোকাব্বির খান তাঁর মায়ের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026