শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৫

চালকদের যৌনতাপূর্ণ উক্তি বন্ধে ব্রিটিশ পুলিশের ‘ক্যাটকল’ অভিযান

চালকদের যৌনতাপূর্ণ উক্তি বন্ধে ব্রিটিশ পুলিশের ‘ক্যাটকল’ অভিযান

ব্রিটেনে গাড়ি চালকরা প্রায়শই নারীদের লক্ষ্য করে যৌনতাপূর্ণ আপত্তিকর মন্তব্য ছুড়ে দেন। বিষয়টি সামাজিক সমস্যায় পরিণত হওয়ায় এর বিরুদ্ধে নারী পুলিশরা আকর্ষণীয় সাজে অভিযান শুরু করেছেন। খবর ডেইলি মেইলের।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ ব্রাডফোর্ডে নারী শিক্ষার্থীদের কাছ থেকে এ ধরনের অভিযোগ পাওয়ার পর এ ধরনের অভিযান শুরু করেছে। যে সব স্থানে নারীদের প্রতি লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য বেশি ছুড়েন চালকরা ওসব স্থান অভিযানের জন্যে বেছে নেওয়া হয়েছে।

অভিযানের লক্ষ্যই হচ্ছে যৌনতাপূর্ণ উক্তি বা পরামর্শ দেওয়া মাত্রই তাদের পাকড়াও করা। এ ধরনের অপকর্মে চালকদের ধরে ১ হাজার পাউন্ড জরিমানা বা আদালতে শাস্তির জন্যে পাঠানো হবে। পাবলিক স্পেস প্রোটেকশন অর্ডার আইনে এ অভিযান শুরু হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026