শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪

ব্রিটিশ বাংলাদেশিরা মহামারিতে দারিদ্রতার কবলে

ব্রিটিশ বাংলাদেশিরা মহামারিতে দারিদ্রতার কবলে

সম্প্রতি প্রকা‌শিত এক প্রতি‌বে‌দ‌নে জানা গেছে, ব্রিটেনে আর্থিকভাবে সবচেয়ে সংকটের ম‌ধ্যে র‌য়ে‌ছে বাংলা‌দেশিরা। জীবনযাত্রার ব্যায় মেটা‌তে গিয়ে দেশ‌টি‌তে বাংলা‌দেশি ও সোমালীয় ক‌মিউ‌নিটির মানুষের ম‌ধ্যে অভাব ও দ‌রিদ্রতা এখন রেকর্ড পর্যা‌য়ে পৌঁছে‌ছে।

ব্রিটে‌নে মুদ্রা‌স্ফী‌তি গত ত্রিশ বছ‌রের ম‌ধ্যে সর্বোচ্চ পর্যা‌য়ে পৌঁছেছে। নিত্যপণ্যের উচ্চমূল্য ভোক্তা‌দের ওপর মারাত্মক প্রভাব ফেল‌ছে। এ পরি‌স্থি‌তি‌তে সু‌দের হার আ‌রেক দফা বাড়ানোর চাপে রয়েছে ব্যাংক অব ইংল্যান্ড। এই ফেব্রুয়ারি মা‌সেই বর্ধিত সুদের হার কার্যকর করতে পা‌রে দেশ‌টির কেন্দ্রীয় ব্যাংক।

ব্রিটে‌নের জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের সবশেষ হিসেবে দেখা গে‌ছে, ক‌রোনার তৃতীয় ঢেউয়ে সব‌চে‌য়ে বে‌শি মৃত‌্যুর ঝুঁকিতে ছি‌লেন দেশ‌টি‌তে বসবাসরত বাংলা‌দেশিরা। ১৩ জুন ২০২১ থে‌কে শ্বেতাঙ্গ ব্রিটিশ পুরুষ ও নারী‌দের তুলনায় ব্রিটে‌নে বাংলা‌দেশি ক‌মিউ‌নিটি‌তে ভাইরা‌সের ঝুঁকি ছিল যথাক্রমে ৪.৪ এবং ৫.২ গুণ বে‌শি। সব‌ মি‌লি‌য়ে প্রায় ৯ লাখ মানু‌ষের ব্রিটিশ বাংলা‌দেশি ক‌মিউ‌নিটি‌ এখন সংক‌টে রয়েছে।

বাংলা‌দেশি ক‌মিউ‌নিটির ব্যবসায়ী ও ক্রেতা‌দের সঙ্গে কথা বলে জানা যায়, ব্রিটেনে ক‌রোনা মহামারি কমেছে, কিন্তু আর্থিক মহামারি ভয়াবহ রূপ নি‌চ্ছে। ভবিষ‌্যৎ নি‌য়ে আমি উদ্বিগ্ন। ব্রিটেনের ম‌তো দে‌শে বসবাস ক‌রে মানুষ স্বাভা‌বিকভা‌বেই প‌রিবা‌র,  স্ত্রী, সন্তা‌নের খাবার, কাপড় কেনা বা গ‌্যা‌সের বিল মেটানোর অর্থের অভাব বল‌তে বিব্রত‌বোধ ক‌রেন।

এখানকার বাংলাদেশি ক‌মিউ‌নিটি দীর্ঘদিন ধরে ব্রিটেনের দরিদ্র জন‌গোষ্ঠীর মধ্যে শী‌র্ষে রয়েছে ব‌লে সম্প্রতি প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম স্কাই নিউ‌জ। প্রতি‌বেদ‌নে এসেছে, বাংলাদেশি ও সোমালিয়ান ক‌মিউ‌নিটি‌র প‌রি‌স্থি‌তি ক্রমেই অবনতির দিকে। তবে সংকট উত্তরণে সময় লাগবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026