শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩১

লন্ডনে শেখ রাসেল কাপ ক্যারম সম্পন্ন

লন্ডনে শেখ রাসেল কাপ ক্যারম সম্পন্ন

এম এ খান ফান্ডেশন আয়োজিত ও সাউন্ডটেক ক্যারম ক্লাবের সহযোগিতায় লন্ডনে শেখ রাসেল কাপ একক ক্যারাম টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধায় পূর্ব লন্ডনের সাউন্ডটেক ক্যারাম ক্লাবে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রিটেনের প্রাচীনতম ক্যারম ক্লাব সাউন্ডটেক ক্যারম ক্লাব ইউকের প্রতিস্টাতা চেয়ারম্যান ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আব্দুর রহমান খান সুজার সভাপতিত্বে এবং সাউন্ডটেক ক্যারম ক্লাব এর কোষাধ্যক্ষ মাযহারুল ইসলাম মুন্নার পরিচালনায় অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রেসিডেন্ট সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মোঃ দিলওয়ার হোসেন ও সাউন্ডটেক ক্যারম ক্লাব এর ক্রীড়া সম্পাদক সাদেকুজ্জামান লিপু।

শেখ রাসেল কাপ একক ক্যারাম টুর্নামেন্ট ২০২২ এ সর্বমোট ৩২ টি টিম অংশ গ্রহণ করে। তাদের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন দীপু খান এবং রানার্সআপ হন ইমরান হোসেন এবং ২য় রানার্স আপ ফারুক ফুয়াদ চৌধুরী। খেলায় বিজয়ীদের হাতে ট্রপি ও নগদ অর্থ তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দ।

ফাইনাল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বিশিষ্ট ক্যারাম খেলোয়াড় মাযহারুল ইসলাম মুন্না। খেলায় প্রথম পুরস্কার  ট্রপি সহ নগদ তিন শত পাউন্ড, ২য় পুরুস্কার ট্রপি ও একশ পঞ্চাশ পাউন্ড এবং ৩য় পুরুস্কার ছিল ট্রপি ও পঞ্চাশ পাউন্ড।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026