শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩

বেলুনের সঙ্গে প্রেম একজন ব্রিটিশের

বেলুনের সঙ্গে প্রেম একজন ব্রিটিশের

ভালবাসা হলো বেলুনের সঙ্গে। যৌন আবেশও এই বেলুনের সঙ্গে। তাই তিনি বাড়িতে জমা করেছেন ৫০ হাজার বেলুন। টিএলসি’র ‘মাই স্ট্রেঞ্জ অ্যাডিকশন’ অনুষ্ঠানে এসব তথ্য প্রকাশ করেন একজন ব্রিটিশ নাগরিক। তার নাম জুলিয়াস। এ নিয়ে রিপোর্ট করেছে অনলাইন দ্য সান।

ভালবাসার কথা খুলে বলেন তিনি। জুলিয়াসের বয়স ৬২ বছর। বেলুনকে তিনি সুন্দর, নরম, মসৃণ এবং তৈলাক্ত বলে বর্ণনা করেছেন। তাই এর সঙ্গে গড়ে তুলেছেন ‘সেক্সুয়াল লাভ’। জুলিয়াস বলেছেন, আমি বেলুনকে আলিঙ্গন করি। এর ওপর চুম্বন করি। মনে হয় আমি স্বর্গে আছি।

জুলিয়াসের বাড়িতে ৫০ হাজার বেলুন আছে। এর প্রতিটির সঙ্গে আছে তার বিশেষ সম্পর্ক। তার মধ্যে আবার কিছু বেলুন তার প্রিয়। তিনি এগুলোকে তুলনা করেন স্বর্ণকেশী অথবা শ্যামকেশীর সঙ্গে। প্রতি রাতে বেলুনভর্তি রুমে ঘুমান তিনি। তার ভাষায়, বুদ্ধিগত দিক দিয়ে আমি জানি যে, বেলুনগুলো জীবিত নয়। কিন্তু কখনো কখনো ইচ্ছে হয়, এরা যেহেতু আমার ভালবাসা, যদি এরা জীবিত হতো!

জুলিয়াস বিবাহিত। তার স্ত্রী আছে। এ সম্পর্কে জুলিয়াস বলেন, তার স্ত্রী ভেবেছিলেন এক অদ্ভুত আচরণ এটা। কিন্তু তার স্ত্রী মনে করেন, এত সহজেই তার স্বামীর যৌনতার বিষয়ে লোকজনের বিচার করা উচিত নয়। তিনি বলেন, বেলুনকে ভালবাসার মধ্যে কোনো অন্যায় নেই। এটা বিপজ্জনকও নয়। কাউকে আঘাতও করছে না।

চার বছর বয়সে হাসপাতালে ভর্তি করা হয়েছিল জুলিয়াসকে। সে সময় তার মা তাকে একটি নীল বেলুন দিয়েছিলেন। সেই থেকে বেলুনের প্রতি তার প্রেম জমে উঠেছে। কারণ, ওই রাতেই তার কাছ থেকে বেলুনটি কেড়ে নিয়েছিলেন নার্স। তিনি এটাকে ফাটিয়ে ফেলেছিলেন। ফলে রাতভর কেঁদেছেন জুলিয়াস। সেই থেকে বেলুন ফাটানোর শব্দ তাকে বিধ্বস্ত করে দিয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026