শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯

মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)

মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)

আজ শুক্রবার। পবিত্র জুমাবার। আজকের বিষয় ‘মোহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.)’। শীর্ষবিন্দু পাঠকদের জন্য এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন ইমাম মাওলানা নুরুর রাহমান।

হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াস্লাম। বিশ্ব মানবতার মুক্তির দিশারী সত্যবাদী, নবী রাসুল ও বিশ্ববাসীর মহান নেতা ও শিক্ষক, সফল বিশ্ব অধিনায়ক, সফল পরিবারের নেতা, সফল আদর্শ সমাজ নেতা, সফল শান্তির বাহক, আল্লাহর নীতিতে আদর্শ রাজনৈতিক মহামানব, ইসলামী আন্দোলনের প্রাণকেন্দ্র দুনিয়ার সুচনাকার, দুনিয়ার  মহান প্রেসিডেন্ট, শেষ জগতের কর্ণদার, আল্লাহর আইনের ও আল কুরআনের রূপকার বিশ্ববাসীর জন্য রহমত এবং আলোর দিশারী। শ্রষ্টার জগতে শ্রেষ্ঠ সৃষ্টি তিনি বিশ্বনবী (সা.)

আল কুরআনে মুহাম্মদ (সা.)
সুরা আল-আহযাব ৫৬ নং আয়াতঃ অবশ্যই আল্লাহ তায়ালা নিজেও তার ফেরেস্তারা সবাই নবী মোহাম্মদের উপর দুরুদ পাঠান। অতএব হে মানুষ, তোমরা যারা আল্লাহর ওপর ঈমান এনেছো তোমরাও তার ওপর একনিষ্ঠ দুরুদ ও সালাম পাঠাও।µ

সুরা আম্বিয়া ১০৭ নং আয়াতঃ আমি তোমাকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি।µ

সুরা আহযাব ৪০ নং আয়াতঃ মোহাম্মদ (সা.) তোমাদের পুরুষদের পুরুষদের কারো পিতা নন। বরং তিনি আল্লাহর রাসুল এবং সর্বশেষ নবী।µ

সুরা আহযাব- ২১ নং আয়াতঃ নিশ্চয়ই তোমাদের জন্য রাসুলের মধ্যে সুন্দর, উত্তম আদর্শ রয়েছে সে ব্যক্তির জন্য যে, আল্লাহর সন্তুষ্টি ও পরকালের সুফলের আশা করে এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে।µ

সুরা আন নাজম ৩নং আয়াতঃ নবী করিম (সা.) অহি ব্যতিত কোন কথা বলতেন না।µ

সুরা তাওবা ১২৮ নং আয়াতঃ তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছেন। তোমাদের দুঃখ কষ্ট তাঁর জন্য কষ্টদায়ক তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি তিনি স্নেহশীল, পরম দয়ালু।µ

সুরা আল ফাতাহ ২৭ নং আয়াতঃতিনি সে মহান সত্তা, যিনি তাঁর রাসূলকে পথ নির্দেশ (আল কুরআন) ও সত্যদ্বীন (আল ইলাম) সহ পাঠিয়েছেন। যাতে একে অন্য সব মতবাদের উপর বিজয়ী করেন। এ কাজের জন্য আল্লাহর সাক্ষীই যথেষ্ট।µ

সুরা আল মোদ্দাসের ১-৩ নং আয়াতঃ (আল্লাহ তায়ালা তার রাসুলকে ওহী পাঠিয়ে বললেন) হে কম্বল আবৃত (মুহাম্মদ) ওঠো (তোমার শয্যা ছেড়ে)। দুনিয়ার মানুষদের (ঈমান না আনার পরিনাম সম্পর্কে) সাবধান করো এবং তুমি নিজে তোমার মালিকের মাহাত্য বর্ণনা করো।µ

সুরা- আল আহযাব ৩৬ নং আয়াত ঃ যারা আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করবে। তারা সুস্পষ্ট ভ্রান্তির মধ্যে লিপ্ত হবে।µ

সুরা আন নিসা ১৪ নং আয়াতঃ যারা আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করে এবং তার নির্ধারিত সিমালংঘন করে তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবেন এবং সেখানে অনন্ত জীবন বসবাস করবে। আর তাদের জন্য রয়েছে অপমান জনক শাস্তি।µ

সুরা সাফ ৬নং আয়াতঃ হে বনী ইসরাইল! আমি তোমাদের প্রতি আল্লাহর পাঠানো রাসুল, সত্যতা বিধানকারী সেই তাওরাতের যা আমার পূর্বে এসেছে, আর সুসংবাদ দাতা এমন একজন রাসুলের যে আমার পরে আসবে। যার নাম হবে আহমদ।µ

সুরা আল আরাফ ১৮৮ নং আয়াতঃ (হে নবী) লোকদেরকে জানিয়ে দিন। আমার নিজের ভাল-মন্দ করার ক্ষমতা আমার নেই। আল্লাহ যা আমার নিজের জন্য অনেক কল্যাণ যদি আমার জ্ঞান থাকত তাহলে আমার নিজের জন্য অনেক কল্যাণ করে নিতাম এবং কখনও আমার কোন ক্ষতি হতে পারত না। আমি ও তোমাদের জন্য সাবধানকারী ও শুভ সংবাদ দাতা মাত্র। যারা আমার কথা মেনে নিবে।µ

বিশ্বননবী (সা.) এর গুণবাচক নামসমূহঃµ
এই বিশ্বজাহান সৃষ্টির সূচনালগ্ন থেকে অদ্যাবধি যে ব্যক্তিত্বের নাম সবচেয়ে বেশি আলোচিত হয়েছে, তিনি হলেন মানবতার পরম বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ (স.)। স্বয়ং আল্লাহপাক তাঁর নামকে স্মৃতির সুউচ্চ মিনারের সর্বোচ্চ চূড়ায় স্থান দিয়েছেন। আল-কুরআনে তাঁর বিভিন্ন গুণবাচক নাম উল্লেখ হয়েছে। আল্লাহতাআলা সূরা আল-ইনশিরার ৪র্থ আয়াতে বলেন— ‘(হে নবী!) আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।’ আল-কুরআনে আলোচিত মুহাম্মদ (স.)-এর

গুণবাচক নামগুলো হলো—
১. মুহাম্মদ: ‘মুহাম্মদ’ শব্দের অর্থ হচ্ছে— প্রশংসিত। আল-কুরআনে নবীজীর এ নামটি আল্লাহ চার স্থানে উল্লেখ করেছেন। সূরা আলে ইমরানে ১৪৪তম আয়াতে, সূরা আহযাবে ৪০তম আয়াতে, সূরা মুহাম্মদের ২য় আয়াতে এবং সূরা ফাতাহ্’র ২৯তম আয়াতে।

২.আহমাদ : ‘আহমাদ’ শব্দের দু’টি অর্থ রয়েছে— এক. ‘অধিক প্রশংসিত’, আল্লাহর বান্দাদের মাঝে যিনি সবচেয়ে বেশি প্রশংসার যোগ্য। দুই. ‘আল্লাহ্র সর্বাধিক প্রশংসাকারী।’ বিশ্বনবীর চেয়ে আল্লাহর বেশি প্রশংসা আর কেউ করতে পারেনি। আল-কুরআনে নবীজীর এ নামটি সূরা সফের ৬ষ্ঠ আয়াতে একবার এসেছে।

৩. নবী : নবী শব্দটি ‘নাবাউন’ শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে— ‘সংবাদ’। তিনি অসংখ্য পথ ও মতের মধ্যে সঠিক পথের সংবাদবাহক বলে আল্লাহ তাঁকে নবী বলে সম্বোধন করেছেন।

৪. রাসূল : অর্থ হচ্ছে— দূত বা বার্তাবাহক। নবীজীর এ নামটি আল-কুরআনে আল্লাহ ১৩৪ বার উল্লেখ করেছেন। সূরা নিসার ৭৯তম আয়াতে আল্লাহ বলেন— ‘আর আমি আপনাকে পাঠিয়েছি মানুষের প্রতি আমার পয়গামের বাহক হিসেবে।’

৫. মুয্যাম্মিল : মুয্যাম্মিল অর্থ হচ্ছে— চাদর আবৃত ব্যক্তি। আল্লাহ সূরা মুয্যাম্মিলের শুরুতে নবীজীকে এ নামে সম্বোধন করেন।

৬. মুদ্দাসিসর : মুদ্দাসিসর অর্থ হচ্ছে— বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী। আল্লাহ সূরা মুদ্দাসিসরের শুরুতে নবীজীকে সম্বোধন করে বলেন— ‘হে বস্ত্র মুড়ি দিয়ে শয়নকারী! উঠুন, মানুষদেরকে সতর্ক করুন, নিজ পালনকর্তার মাহাত্ম্য ঘোষণা করুন, নিজ পরিচ্ছদ পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন।’

৭. শাহেদ : শাহেদ অর্থ হচ্ছে— সাক্ষ্যদানকারী। আল্লাহ সূরা আহজাবের ৪৫তম আয়াতে নবীজীকে সম্বোধন করে বলেন— ‘হে নবী! আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে পাঠিয়েছি।’ আল-কুরআনে নবীজীর এ নামটি চারবার উল্লেখ করা হয়েছে।

৮ ও ৯. বাশীর ও মুবাশিশর : অর্থ হচ্ছে— সুসংবাদ দানকারী। নবীজী সত্কর্মশীলদের কল্যাণ ও সৌভাগ্যের সুসংবাদ দিয়েছেন। আল-কুরআনে নবীজীর গুণবাচক নাম ‘বাশীর’ শব্দটি এসেছে পাঁচবার আর ‘মুবাশিশর’ শব্দটি এসেছে তিনবার।

১০ ও ১১. মুনযির ও নাযীর : অর্থ হচ্ছে— ভীতি প্রদর্শনকারী। অর্থাত্ এখনো যারা সত্য সম্পর্কে অজ্ঞ, মুহাম্মদ (স.) হচ্ছেন তাদের সতর্ক ও সাবধানকারী। আল-কুরআনে নবীজীর গুণবাচক নাম ‘মুনযির’ শব্দটি একবারই এসেছে। আর ‘নাযীর’ শব্দটি এসেছে তেইশবার।

১২. আমীন : অর্থ হচ্ছে— বিশ্বস্ত। নবী করীম (সা.) তাঁর উন্নত চরিত্র ও মাধুর্যমণ্ডিত স্বভাবের কারণে স্বতন্ত্র এবং বিশিষ্ট ছিলেন। অঙ্গীকার পালনে, প্রতিশ্রুতি রক্ষায় ও আমানত সংরক্ষণে তিনি ছিলেন অতুলনীয়। তাই স্বজাতির লোকেরা তাঁকে আল-আমীন নামে ভূষিত করেন। আল্লাহ আল-কুরআনে তাঁর হাবীবের এ গুণবাচক নামটি একবার উল্লেখ করেছেন।

১৩. হাদী : অর্থ হচ্ছে—  পথ-প্রদর্শক। রাসূল (স.) ছিলেন সত্য-সঠিক ও সরল পথের পথ-প্রদর্শক। একটি পতনোন্মুখ জাতিকে তিনি সঠিক পথের দিশা দেন। আল্লাহ আল-কুরআনে তাঁর হাবীবের এ গুণবাচক নামটিও একবার উল্লেখ করেছেন।

১৪. নূর : অর্থ হচ্ছে— আলো। তাঁর আগমনের পর সব অন্ধকার দূরীভূত হয়েছিল। আল্লাহ আল-কুরআনে এই নামটি এসেছে একবার।

১৫. সিরাজাম মুনীরা : অর্থ হচ্ছে— মূর্তিমান প্রদীপ। নবীজীর ব্যক্তিত্ব ও জীবন হচ্ছে আমাদের পথের অন্ধকার দূর করতে উজ্জ্বল আলোকবর্তিকা।  এ ব্যাপারে বলা হয়েছে আল্লাহ সূরা আহযাবের ৪৬তম আয়াতে।

১৬. দায়ী ইলাল্লাহ্ : অর্থ হচ্ছে— আল্লাহর দিকে আহ্বানকারী। এই নামটি উল্লেখ করা হয়েছে একবার।

১৭. রহমত :  অর্থ হচ্ছে— অনুগ্রহ। আল্লাহ তাআলা তাঁর নবীর শানে সূরা আম্বিয়ার ১০৭তম আয়াতে বলেছেন— ‘আমি আপনাকে বিশ্ববাসীর জন্যে রহমতস্বরূপ প্রেরণ করেছি।’ তিনি কেবল মানবজাতিই নয়, সমগ্র বিশ্ব জগতের জন্যই রহমত ছিলেন। আল-কুরআনে এই নামটি ব্যবহূত হয়েছে একবার । ও

১৮. খাতামুন নাবিয়্যীন : অর্থ হচ্ছে— শেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন সর্বশেষ নবী। আল্লাহ তাঁর প্রিয় বন্ধুর মাধম্যে দ্বীন ইসলামকে পূর্ণ করেছেন। আল-কুরআনে নবীজীর গুণবাচক আরো যে নামগুলো উল্লেখ হয়েছে তা হলো— আব্দুল্লাহ, মুযাক্কির, আযীযুন, রউফুন, ইয়াসীন ও তোয়াহা।

সারকথা হলো: মহানবি সা. এর নিম্নোক্ত নামসমূহ কুরআন ও হাদীস থেকে পাওয়া যায়।
১. মুহাম্মদ  ২. আহমদ  ৩. হামিদ  ৪. মাহমুদ  ৫. ক্বাসিম ৬. আকিব ৭. ফাতিহ  ৮. খাতিম ৯. হাসির ১০. নাছির ১১. ক্বায়িম ১২. হাপিজ  ১৩. আদিল ১৪. ওয়ীজ  ১৫. ছাদিক ১৬. নাতিক ১৭. ছাহবি ১৮. আনিস ১৯. তাহির  ২০. ছাবিক ২১. আখির ২২. যাহির ২৩. বাতিন ২৪. আমির ২৫. রাশিদ ২৬. বাশির ২৭. নাজির ২৮. শাফি ২৯. খালিল ৩০. কালিম ৩১. হাবিব ৩২. শাহিদ  ৩৩. হাকিম ৩৪. আজিজ ৩৫. সিরাজ ৩৬. ইয়াতিম ৩৭. খাতিব ৩৮. ফাছিহ ৩৯. ক্বারিব ৪০. মুনির ৪১. মুতি ৪২. মুমিন   ৪৩. মুবিন  ৪৪. মুনির ৪৫. মাহি ৪৬. দায়ি ৪৭. হাদি ৪৮. শাফিন ৪৯. নাহিন  ৫০. মুছতাফা ৫১. মুরতাদা ৫২. মুজতাবা ৫৩. মুনতাহা ৫৪. মুজাম্মিল ৫৫. মুদাস্সির  ৫৬. মুছাদ্দিক ৫৭. মুছারি ৫৮. মুতাহহার ৫৯. মুতাওয়াচ্ছিত ৬০. মুতাছাদ্দিক ৬১, মুহালি­ল  ৬২. মুহাররিম ৬৩. মুবাললিগ ৬৪. মুজাক্কির ৬৫. মুহতাদি ৬৬. মাহদী ৬৭. মাকিক  ৬৮. মাদানী ৬৯. নাবী ৭০. আরাবী ৭১. উম্মি ৭২. গানি ৭৩. আবু তাহী ৭৪. হালিম ৭৫. তাহামি ৭৬. হিজাজিউ ৭৭. নাজারী ৭৮. কুরাইশ ৭৯. রাসূল ৮০. নুর ৮১, হুজ্জাহ ৮২. বুরহান ৮৩. মানছুর  ৮৪. জুয়াদ ৮৫. ইমাম ৮৬. রাউফ ৮৭. রাহিম ৮৮. ফাত্তাহ  ৮৯. তায়্যিব  ৯০. ছায়্যিদ ৯১. হাজ্জ ৯২. রাহমাহ ৯৩. শাকুর ৯৪. আওলা ৯৫. তাহা ৯৬. ইয়াছিন  ৯৭. তাছিন  ৯৮, হামিম।

 

  • ইসলাম বিভাগ প্রধান– শীর্ষবিন্দু নিউজ
  • ইমাম ও খতিব– মসজিদুল উম্মাহ লুটন
  • সেক্রেটারি– শরীয়া কাউন্সিল ব্যাডফোর্ড ও মিডল্যন্ড ইউকে
  • সত্যায়নকারী চেয়ারম্যান– নিকাহনামা সার্টিফিকেট ইউকে
  • প্রিন্সিপাল– আর রাহমান একাডেমি ইউকে
  • পরিচালক– আর–রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026