শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১

কোভিভে আক্রান্ত রানী এলিজাবেথ

কোভিভে আক্রান্ত রানী এলিজাবেথ

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ রোববার কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন। তবে তাঁর লক্ষণগুলো মৃদু বলেই জানানো হয়েছে। তবে উইন্ডসর ক্যাসেলে অবস্থানকালে তিনি তাঁর দায়িত্ব সীমিতভাবেই চালিয়ে যেতে চান। খবর এএফপি’র।

রানী এলিজাবেথের কোভিড শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছিল কিনা সে বিষয়ে তখন কোনো তথ্য দেয়া হয়নি। তিনি গত সপ্তাহে লোকজনকে সাক্ষাৎ দিতে শুরু করেছিলেন। তিনি একজনকে এসময় অসুবিধা বোধ করার কথাও জানিয়েছিলেন।

বাকিংহাম প্যালেস নিশ্চিত করেছে যে, রানী রোববার কোভিড-১৯ পরীক্ষার পর পজিটিভ শনাক্ত হন। তিনি হালকা ঠাণ্ডা লাগার মতো লক্ষণ অনুভব করেন। তবে আশা করছেন আগামী সপ্তাহে উইন্ডসরে হালকা দায়িত্ব পালন করে যাবেন।

তিনি চিকিৎসা গ্রহণ চালিয়ে যাবেন এবং সকল যথোপযুক্ত বিধি অনুসরণ করবেন। রানীর স্বাস্থ্য সম্পর্কে সাধারণত গোপনীয়তা থাকলেও প্রাসাদ জানিয়েছিল, তিনি কোভিড-১৯ প্রতিরোধের জন্য সম্পূর্ণ টিকা পেয়েছেন।

উল্লেখ্য, ৯৫ বছর বয়সী এই ব্রিটিশ রানীর বড় ছেলে এবং উত্তরাধিকারী প্রিন্স চার্লস উইন্ডসর ক্যাসেলে তাঁর মায়ের সঙ্গে দেখা করার দুই দিন পর গত ১০ ফেব্রুয়ারি কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026