শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১

যুক্তরাজ্যে প্রথম বাংলায় লেখা হবে হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম

যুক্তরাজ্যে প্রথম বাংলায় লেখা হবে হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে প্রতিদিন হাজার হাজার ভিন্ন ভাষাভাষীর ও জাতিস্বত্তার মানুষ চলাচল করে থাকেন। এই স্টেশনের নাম বাংলায় লেখার জন্য নানা পর্যায় থেকে দাবী উঠে। ১৭ ডিসেম্বর, ২০২১ সালে শ্যাডওয়েলের বাসিন্দা আব্দুল কাইয়ূম চৌধুরী একটি চিঠি লিখেন লন্ডন মেয়র, টাওয়ার হ্যামলেটসের মেয়র, স্থানীয় এমপিসহ ট্রান্সপোর্ট ফর লন্ডনে।

গত ১৭ ফেব্রুয়ারি ট্রান্সপোর্ট ফর লন্ডনের একজন মুখপাত্র জেরী হোয়াইট একটি চিঠি লিখে জানান, আব্দুল কাইয়ূম চৌধুরীর লেখা চিঠিসহ আরো বিভিন্ন জায়গা থেকে একই দাবি উত্থাপিত হওয়ায় ট্রান্সপোর্ট ফর লন্ডন ইংরেজীর পাশাপাশি বাংলায় স্টেশনের নাম লেখার প্রয়োজনীয়তা নিয়ে সম্ভাব্যতা যাচাই করেছে। তারা সকল পর্যায়ের কাজ শেষ করে হোয়াইটচ্যাপেল স্টেশনের ইংরেজীর পাশাপাশি বাংলা স্টেশনের নাম লেখার সিদ্ধান্ত নিয়েছে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের খরচে এই নাম লেখা হবে এমন শর্ত জুড়ে দিয়েই ট্রান্সপোর্ট ফর লন্ডন এই অনুমোদন দিয়েছে। মেয়র জন বিগস এই শর্ত মেনে নেয়ায় ভাষার মাসে এমন গর্ব করার মতো একটি ঘোষনা আসলো। বাঙ্গালী কমিউনিটির জন্য সত্যিই একটি আনন্দের খবর।

এই চিঠি পেয়ে আবেগে আপ্লুত হয়ে আনুষ্ঠানিক দাবি জানিয়ে চিঠি লেখক আব্দুল কাইয়ূম চৌধুরী বলেন, ভাষার মাসে অসাধারণ এক ঘোষনা এসেছে। এটিই হবে ব্রিটেনের প্রথম কোন স্টেশন যেখানে বাংলায় স্টেশনের নাম থাকবে। অনেক আগে  থেকে ভারতীয় অধ্যুষিত সাউথহল স্টেশনে হিন্দিতে স্টেশনের নাম লেখা রয়েছে। যা দেখে আমার মনে হতে থাকে কেনো আমার বাংলাদেশি অধ্যুষিত এলাকায় স্টেশনের নাম বাংলায় থাকবে না। আমি চিঠি লিখেছিলাম, তারা বিষয়টি বিবেচনায় নিয়ে আমাকে জানিয়েছে।

প্রসঙ্গত, আব্দুল কাইয়ূম চৌধুরী ক্যাবল ষ্ট্রিটে ১০৬ নাম্বার বাসষ্টপে একটি বসার জায়গা ও ছাউনির জন্য একই চিঠিতে অনুরোধ করার পর টিএফএল সেটাও বিবেচনায় নিয়েছে। তারা খুব দ্রুত প্রস্তাবিত জায়গায় ছাউনিসহ বসার জায়গা তৈরির কাজ শুরু করবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026