শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৩০

স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের নির্বাচন সম্পন্ন

স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টারের নির্বাচন সম্পন্ন

পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার এর নির্বাচন গত রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।

বিপুল উৎসাহ উদ্দিপনায় সকাল ১১টা হতে বিকাল ৬টা পর্যন্ত ১৪৮ জন রেজিষ্টার্ড মেম্বারের মধ্যে ১২৯ জন মেম্বার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৫টি বোর্ড অব ট্রাষ্টি পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তন্মধ্যে সর্বোচ্চ ভোট প্রাপ্ত ১৫ জনকে বোর্ড অব ট্রাষ্টি নির্বাচিত ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব প্রবীন সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- অপর দুই নির্বাচন কমিশনার ব্যারিষ্টার নজির আহমদ ও সাংবাদিক খান জামাল নুরুল ইসলাম।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারি প্রার্থীদের প্রাপ্ত ভোটে ফারুক আহমদ ৮৮ (নির্বাচিত), নুরুল ইসলাম ৮৫ (নির্বাচিত), হাকরুল ইসলাম নজরুল ৭৮ (নির্বাচিত), মোঃ চান্দ মিয়া ৭৭ (নির্বাচিত), ডাঃ মোহাম্মদ আলী ৭৬ (নির্বাচিত), ইলিয়াছ মিয়া ৭৬ (নির্বাচিত), ফুল মিয়া ৭৩ (নির্বাচিত), হাজী মকদ্দছ আলী ৭১ (নির্বাচিত), আরজু মিয়া ৭১ (নির্বাচিত)।

এছাড়াও, ওয়ালিদ চৌধুরী ৭০ (নির্বাচিত), এম মাসুদ আহমদ ৬৯ (নির্বাচিত), ইউসুফ চৌধুরী ৬৭ (নির্বাচিত), আলী হোসেইন ৬৭ (নির্বাচিত), আলী সাদাত ৬৬ (নির্বাচিত), আব্দুল মুনিম ও শামীম চৌধুরীর ভোট সমান ৬৫টি হওয়ায় সমঝোতার ভিত্তিতে আব্দুল মুনিমকে ১৫ নাম্বার বোর্ড অব ট্রাষ্টি নির্বাচিত ঘোষনা করা হয়।

অন্যান্য প্রার্থীদের ভোটে যথাক্রমে- জয়নাল আবেদীন ৪৮, হাজী মুছব্বির আলী ৬১, জায়েদুর রহমান চৌধুরী ৫০, নাজমুল হাসান ৪৭, আলী হায়দর ৪৭, নুরুল হক ৫৮, শফিক ইসলাম ৫৫, মোঃ কামরুজ্জামান ৪২, সরওয়ার খান ৫০, তাহের মিয়া ৫৯, সানু মিয়া ৫১, আব্দুস সামাদ ৬২ ও মিসবা উদ্দিন ৪৮ ভোট।

স্টেপনীবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার ফসল ‘স্টেপনী শাহজালাল মস্ক এন্ড কালচারাল সেন্টার’ এর নির্মান কাজ চলছে। কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় মসজিদ ভবনের প্রায় ৬৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে যাতে এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ২.২ মিলিয়ন পাউন্ড। বাকী কাজ সম্পন্ন করতে এখনো আনুমানিক ১.৫ মিলিয়ন পাউন্ড প্রয়োজন।

নতুন কমিটির মাধ্যমে কমিউনিটির সকলের সাহায্য সহযোগিতায় বাকী কাজ সম্পূর্ণ হবে বলে আশাবাদী সকল মুসল্লি ও কমিউনিটির মানুষের। এই মসজিদের কাজ সম্পন্ন হলে পূর্ব লন্ডনে দ্বিতীয় বৃহত্তম একটি সুন্দর মসজিদ ও কালচারাল সেন্টার এই এলাকাকে আলোকিত করবে ও ইসলামের প্রচার ও প্রসারে বিরাট ভূমিকা পালন করবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026