শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪২

সেন্ট্রাল লন্ডনের কনজেনশন চার্জে ফের পরিবর্তন

সেন্ট্রাল লন্ডনের কনজেনশন চার্জে ফের পরিবর্তন

সেন্ট্রাল লন্ডনের কনজেনশন চার্জের পুরাতন নিয়ম ফিরিয়ে আনার ঘোষনা দিয়েছেন মেয়র সাদিক খান। এর আগে কোভিডের মধ্যে এই কনজেনশন চার্জের নিয়মের পরিবর্তন করেছিলো ট্রান্সপোর্ট ফর লন্ডন।

মেয়র সাদিক খান বলেছেন, লন্ডনের রাত্রীকালীন অর্থনীতি অনেক পিছিয়ে পরেছে করোনাকালীন সময়ে। তাই এই অর্থনীতিকে পুন:রূদ্ধার করার জন্য নতুন নতুন পরিকল্পনা নিতে হচ্ছে।

নতুন ঘোষনা অনুযায়ী, আগের নিয়ম অনুযায়ী কনজেনশন চার্জ সোমবার থেকে শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত থাকবে। কিন্তু চার্জ সেই নতুন নিয়মের ১৫ পাউন্ডই থাকবে। একই সাথে এই কনজেনশন চার্জ ছুটির দিনগুলোর দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত থাকবে বলেও জানিয়েছেন মেয়র সাদিক খান।

সেন্ট্রাল লন্ডনের কিছু এলাকায় পার্কিং চার্জ নিয়ে সেই এলাকার কাউন্সিলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, করোনাকালীন সময়ে অনেক দিন পার্কিং ফ্রি ছিলো। এছাড়া কনজেনশন চার্জের সময় ও অর্থ বাড়ানোর কারনে অনেকেই এলাকায় গাড়ি নিয়ে আসতো না। তাই জরুরী প্রয়োজনে যারা সেন্ট্রাল লন্ডনে গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্যই এই নিয়মের পরিবর্তন করা হচ্ছে।

এদিকে, সেন্ট্রাল লন্ডনের কিছু এলাকায় পার্কিং চার্জও বাড়ানোর ঘোষান নিয়েছেন সাদিক খান। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে সহো, কোভেন্ট গার্ডেন, মেরিলেবোন এবং ফিৎজরোভিয়া। এই এলাকায় গাড়ি চালকদের ঘন্টায় পার্কিং চার্জ দিতে হয় ৫ পাউন্ড ১০ পেন্স। তবে নতুন ভাবে এই এলাকাগুলোতে পার্কিং চার্জ বেড়ে গিয়ে ৫ পাউন্ড ২৮ পেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসের করোনাকালীন সময়ে মেয়র সাদিক খান কনজেনশন চার্জ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত চালু করেন। আর এই সময় চার্জ ১১ পাউন্ড ৫০ পেন্সের বদলে বেড়ে হয় ১৫ পাউন্ড। যদিও সেই সময় মাত্র ছয় মাসের জন্য নিয়মের পরিবর্তন করার কথা বললেও দুই বছর পর কনজেনশন চার্জ পূর্বের জায়গায় ফিরে আসছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026