ভাষার মাসে শহীদদের প্রতি অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছে যুক্তরাজ্য আওয়ামীলীগ নর্থ স্টাফফোর্ড শায়ার (স্টোক অন ট্রেন্ট) শাখা।
এ সময় সংগঠনের উদ্যোগে আলোচনা সভার শুরুতে ২১ এর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় নর্থ স্টাফফোর্ড শায়ার আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী ও নর্থ স্টাফফোর্ড শায়ার আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ খান এর পরিচালনায় ও এনায়েত কবির শাহিন এর সভাপতিত্ত্বে আলোচনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- লুৎফুর রহমান শাহীন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নর্থ স্টাফফোর্ড শায়ার আওয়ামী লীগ সহ সভাপতি শাহাজান হুসেন মঞ্জু, নর্থ স্টাফফোর্ড শায়ার আওয়ামী লীগ এর যুগ্ন সম্পাদক জুনেদ আহমেদ, আওয়ামী লীগ নর্থ স্টাফফোর্ড শায়ার আওয়ামী লীগ অর্থ সম্পাদক জাকারিয়া আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন- সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নর্থ স্টাফফোর্ড শায়ার যুগ্ন সম্পাদক সাহিদ হুসেন লিটন। লুৎফুর রহমান শাহীন, ফরিদ উদ্দিন নিজাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন- দেশ থেকে বড় হয়ে আসা সকল বাঙ্গালীদের উচিত প্রবাসে বেড়ে উঠা বর্তমান প্রজন্ম দেশ মাতৃকার ভালবাসায় উদ্ভোদ্ধ করে তুলতে হবে। নব প্রজন্মের সাথে আমাদের সংগ্রামের ইতিহাস তুলে ধরতে হবে। তাদের সাথে আমাদের ভাষা দিবস, আমাদের ছয় দফা আমাদের মুক্তিযুদ্ধের সাথে পরিচয় করিয়ে দিতে হবে।
বক্তারা তাদের বক্তব্যে আরো বলেন- বাহান্নের একুশ শুধু আমাদের ত্যাগের পরিচয় বহন করে না, একুশ আমাদের মাথা উঁচু করে দাঁড়ানো শিখিয়েছে তাই এই বাহান্নের একুশে ফেব্রুয়ারী আমাদের গর্বের ইতিহাস। সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- আব্দুল মালিক সুফি, কামাল খান, রুহুল ইসলাম, মুহিবুর রহমান।
সভার বিভিন্ন পর্যায়ে বক্তারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে শেখ হাসিনার সপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
Leave a Reply