পাকিস্তানের পেশোয়ারের কোচা রিসালদারে এক শিয়া মসজিদে শুক্রবার (৪ মার্চ) শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
এতে অন্তত ৫৬ জন মুসল্লি নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৯৪ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। জাহিদ খান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেছেন, মসজিদে প্রবেশে আগে আমি এক ব্যক্তিতে দুই পুলিশ কর্মকর্তার ওপর গুলি চালাতে দেখি। এর কয়েক সেকেন্ড পর আমি বিশাল বিস্ফোরণের শব্দ শুনি।
এক প্রতক্ষ্যদর্শী জানান, তিনি এক হামলাকারী নামাজের আগে মসজিদে প্রবেশ করতে দেখেছেন। এর পর হামলাকারী পিস্তল দিয়ে মুসল্লিদের এক এক করে গুলি করে। আলি আজগর নামে ওই ব্যক্তি বলেছেন, এরপর ওই ব্যক্তি নিজেকে উড়িয়ে দেয়।
বার্তা সংস্থা এএফপির এক রিপোর্টার হামলার স্থানে নিহতদের ছিন্ন দেহ পড়ে থাকতে দেখেছেন। বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালাও বিধ্বস্ত হয়েছে বলে খবরে বলা হয়েছে।
Leave a Reply