বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯

ক্ষতিপূরণ চেয়ে ফের আদালতে অ্যাপল

ক্ষতিপূরণ চেয়ে ফের আদালতে অ্যাপল

প্রযুক্তি আকাশ ডেস্ক: পেটেন্ট লংঘনের অভিযোগে ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাংয়ের কাছ থেকে আরও ক্ষতিপূরণ আদায় করতে আদালতের দ্বারস্থ হল টেক জায়ান্ট অ্যাপল। এদিকে অ্যাপল স্যামসাংয়ের কাছ থেকে আরো ২৫০ কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে অক্টোবরে এক বিজ্ঞপ্তিতে স্যামসাং জানিয়েছিল, তারা পেটেন্ট সংক্রান্ত মামলায় আর সামনে এগুতে চায় না।

ইউরোপের ১০টি দেশে অ্যাপল ও স্যামসাংয়ের পেটেন্ট নিয়ে আইনি যুদ্ধ এখনও চলছে। এদিকে বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনায় ক্রেতাদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। এদিকে বিক্রির দিক থেকে স্যামসাং অ্যাপলের চেয়ে এগিয়ে গেছে বলেও জানিয়েছে বিবিসি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক জানান, স্যামসাং স্মার্টফোনে কতগুলো চমৎকার ফিচার রয়েছে। যেগুলো অ্যাপলের আইফোনেও থাকতে পারত। ক্রস লাইসেন্সিংয়ের মাধ্যমে কিছু প্রতিষ্ঠান অ্যাপলের বিভিন্ন ফিচার ব্যবহার করছে।

সংবাদ সংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১২ সালে মার্কিন আদালতে স্যামসাংয়ের বিরুদ্ধে ছয়টি পেটেন্ট নকল করার অভিযোগ আনে অ্যাপল। সে মামলার রায় হয়েছে অ্যাপলের পক্ষে। রায়ে স্যামসাংকে একশ’ পাঁচ কোটি ডলার ক্ষতিপূরণ পরিশোধের আদেশ দেন আদালত। সে রায়ের বিরুদ্ধে স্যামসাং আপিল করলে ২০১৩ সালের মার্চে আদালত এ আদেশ শিথিল করে, জরিমানা কমানোরও সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026