শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০

পুতিনকে ঠেকাতে জনসনের ৬ প্রস্তাব

পুতিনকে ঠেকাতে জনসনের ৬ প্রস্তাব

মঙ্গলবার বরিস জনসন ইউরোপের চার দেশের জোট ভিফোর গ্রুপের বৈঠকে অংশ নেবেন। বৈঠকে চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারা অংশ নেবেন। সেখানে পুতিনকে ঠেকাতে বরিস জনসনের ৬ প্রস্তাব নিয়ে আলোচনা হবে।

ইউক্রেনের জন্য একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ সচল করা, ইউক্রেনের আত্মরক্ষার লড়াইয়ে সমর্থন দেওয়া, রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বৃদ্ধি, ইউক্রেনে আগ্রাসনকে রাশিয়া যেভাবে স্বাভাবিক করে তুলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, যুদ্ধের কূটনৈতিক সমাধানে ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণ রাখা ও ন্যাটো সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদারের কাজ দ্রুত শুরু করা।

এই ৬টি প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার আগে সোমবার ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী জনসন এসব পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026