শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৫৫

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর উদ্যেগে ১০০ মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা ও এওয়ার্ড

ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ এর উদ্যেগে ১০০ মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা ও এওয়ার্ড

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উপলক্ষে ব্রিটেনের ১০০ জন মুক্তিযুদ্ধের সংগঠকদের সম্বর্ধনা ও এওয়ার্ড প্রদান করবে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ নামক প্রবাসী বাংলাদেশীদের একটি আন্তর্জাতিক সংগঠন।

আগামী ২৯ মার্চ মঙ্গলবার লণ্ডনের হাউজ অব কমন্সের প্যাভেলিয়নে অনুষ্ঠিতব্য এ এনআরবি এওয়ারড অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ডা: জাফর উল্লাহ চৌধুরী যোগদান করবেন ।এছাড়া কয়েকজন ব্রিটিশ এমপি ও মিনিষ্টার যোগদানের সম্ভাবনা রয়েছে। ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজের বিভিন্ন নেতৃবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহরএবং ফ্রান্স কানাডা, জার্মানী ,মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও আমেরিকা থেকে যোগদান করবেন।

অনুষ্ঠানে ব্রিটেনের মুক্তিযুদ্ধের সংগঠকদের যারা বেঁচে নেই তাদের মরনোত্তর এওয়ার্ড গ্রহণ করবেন তাদের সন্তানেরা ও যারা জীবিত আছেন তারা উপস্থিত থেকে এ এওয়ার্ড নিবেন। বাংলাদেশের স্বাধীনতার এ সুবর্ন জয়ন্তি পালন উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ও একটি স্মারক গ্রন্থ প্রকাশ করা হবে। দীর্ঘ এক বছর গবেষণা চালিয়ে সংগ্রহকৃত মুক্তিযুদ্ধের ১০০ জন সংগঠকদের নাম ঘোষণা ও এওয়ার্ড প্রদান করা হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026