শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৫

রাশিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাজ্যের শর্তারোপ

রাশিয়ায় নিষেধাজ্ঞা প্রত্যাহারে যুক্তরাজ্যের শর্তারোপ

রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্ত দিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব লিজ ট্রাস। শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম টেলিগ্রাফকে তিনি এসব কথা বলেন। খবর বিবিসির।

তিনি বলেন, রাশিয়া যদি ইউক্রেনের ওপর আগ্রাসন চালানো বন্ধ করে এবং প্রতিশ্রুতি দেয় যে, পুনরায় ইউক্রেনে আর কোনো আগ্রাসন চালাবে না; তবেই রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।

লিজ ট্রাস বলেন, তবে রাশিয়া যদি ইউক্রেনের ওপর এই হামলা অব্যাহত রাখে, তবে রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরে একটি ‘নেগোসিয়েশন ইউনিট’ প্রতিষ্ঠা করা হয়েছে বলেও জানান যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026