বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৯

৮ দিনের রিমান্ডে আটক বিএনপির ৫ নেতা

৮ দিনের রিমান্ডে আটক বিএনপির ৫ নেতা

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির শীর্ষ স্থানীয় আটক ৫ নেতার আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাদের জামিন আবেদন নাকচ করে রিমান্ডে নেয়ার অনুমতি দেন মহানগর হাকিম রেজাউল করিম।

গত ৮ই নভেম্বর বিএনপির শীর্ষ ৫ নেতাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তাদের আলাদা দু’টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আদালতে হাজির করা হয়। একইসঙ্গে দু’টি মামলায় ১০ দিন করে রিমান্ডও চাওয়া হয়। ওইদিন আদালত রিমান্ড আবেদন শুনানির জন্য ১৪ই নভেম্বর দিন ধার্য্য করে।

সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল আউয়াল মিন্টু এবং চেয়ারপার্সনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাসের উপস্থিতিতে আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি শুরু হয়। মহানগর পিপি আব্দুল্লাহ আবু আসামীদের রিমান্ডে নেয়ার পক্ষে শুনানি করেন। বিএনপি নেতাদের পক্ষে এডভোকেট সানাউল্লাহ মিয়া রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেয়ার আবেদন জানান।

একপর্যায়ে আদালত জানান, দু’টি মামলার একটির নথি এ আদালতে নেই। ওই নথি দায়রা জজ আদালতে রয়েছে। এসময় সানাউল্লাহ মিয়া দায়রা জজ আদালত থেকে নথি আনার আবেদন জানান। এ পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, দু’টি মামলা একই ধরনের। দু’টি মামলার শুনানি একসঙ্গেই হতে হবে। হয়রাণী করার জন্য, রাজনীতিবিদদের অপমান করার জন্য এসব মামলা দায়ের করা হয়েছে। তার বক্তব্য চলাকালে আদালতে সরকার সমর্থক এবং বিরোধীদল সমর্থক আইনজীবীরা হট্টগোলে জড়িয়ে পড়েন। তখন আদালত সাময়িক সময়ের জন্য শুনানি মুলতবি করে নথি নিয়ে আসার নির্দেশনা দেন। পরে কিছুক্ষণ পর আবার শুনানি শুরু হলে উভয়পক্ষ যুক্তি উত্থাপন করেন। শুনানি শেষে আদালত আট দিন করে রিমান্ড মঞ্জুর করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026