শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০১

ব্রিটিশ প্রধানমন্ত্রী দুদিনের সফরে ভারতে

ব্রিটিশ প্রধানমন্ত্রী দুদিনের সফরে ভারতে

দুদিনের ভারত সফরে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে বৃহস্পতিবার সকালে পৌঁছান তিনি। টাইমস অব ইন্ডিয়া।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং রাজ্যপাল আচার্য দেবব্রত। পরে বিমানবন্দরেই ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে গুজরাটের ঐতিহ্যবাহী নাচ ও সংগীত পরিবেশন করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে হোটেলে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিবিজড়িত সবরমতী আশ্রমে যান। গান্ধীর জন্মভূমিতে পা রেখেই ভারতের জাতির পিতার প্রতি নিজের শ্রদ্ধার কথা ব্যক্ত করেন বরিস।

তিনি মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত সবরমতী আশ্রমে গিয়ে চরকা কাটেন। সবরমতীতে গিয়ে আবেগাপ্লুত বরিস জনসন ভিজিটরস ডায়েরিতে লেখেন, এই অসাধারণ মানুষটির আশ্রমে আসতে পারা এক বিরাট সৌভাগ্য।

দিল্লির ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ভারত-ব্রিটেনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি এবং বিনিয়োগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হতে চলেছে। ব্রিটেনের এডিনবরা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গুজরাটের একটি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগ কাজ করছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী জনসন সেখানেও যাবেন।

এছাড়া ব্রিটিশ উদ্যোগে তৈরি হওয়া একটি কারখানার উদ্বোধনেও অংশ নেবেন তিনি। একই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত বিষয়ে ভারত-ব্রিটেনের নতুন সহযোগিতার কথা ঘোষণা করবেন। বরিস জনসনের এই সফর দুদেশের মধ্যে নতুন দিগন্তের সূচনা করবে বলে জানিয়েছেন কূটনীতিকরা।

এদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ১০০ কোটি পাউন্ডের বিনিয়োগ করতে চায় যুক্তরাজ্য সরকার। এছাড়া আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বরিস জনসন। তার এই ভারত সফরের মূল উদ্দেশ্যই হলো ভারত ও ব্রিটেনের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিয়ে যাওয়া।

ভারতে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে এক বিবৃতিতে বৃহস্পতিবার ঘোষণা করা হয়, ব্রিটেন ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যে ১০০ কোটি পাউন্ডেরও বেশি বিনিয়োগ করা হবে। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে এই বিনিয়োগ করা হবে। এর ফলে প্রায় ১১ হাজার কর্মসংস্থান বাড়বে গোটা ব্রিটেনে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026