শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৩

দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি বাড়িতে ছুরিকাঘাতে চার জন নিহত

দক্ষিণ-পূর্ব লন্ডনের একটি বাড়িতে ছুরিকাঘাতে চার জন নিহত

যুক্তরাজ্যের দক্ষিণ-পূর্ব লন্ডনে একটি বাড়িতে ঢুকে একই পরিবারের চার জনকে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন ডেইলি মেইল।

লন্ড‌নের সাউথ বারমন্ড‌সি স্টেশনের কা‌ছে এক‌টি বাড়িতে এ ঘটনা ঘ‌টে ব‌লে জানা গে‌ছে। রোববার দিবাগত রাত একটা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে দক্ষিণ পূর্ব লন্ডনের বারমন্ডসে’র প্রায় ৬ লাখ পাউন্ড মূল্যের একটি বাড়িতে। ঘটনার পর পরই স্কটল্যান্ড ইয়ার্ডসের গোয়েন্দাদের সেখানে ডেকে পাঠানো হয়। ডেলাফোর্ড রোডের ওই বাড়িতে তারা পৌঁছে জোর করে বাড়ির ভিতরে প্রবেশ করেন।

পুলিশ বলছে, সোমবার (২৫ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় প্রায় ৩০ বছর বয়সী এক যুব‌ক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পুলিশ। পুলিশ জা‌নি‌য়ে‌ছে, ‌নিহ‌ত তিন নারীর বয়স যথাক্রমে ৬০, ৪০ ও ৩০ এর কোঠায়।

ঘটনাস্থলে উপস্থিত লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের কর্মীরা জানান, ঘ‌রের ভেত‌রেই চারজন প্রাণ হারান। ইমার্জেন্সি সার্ভিসের সেবা দেয়া সত্ত্বেও ঘটনাস্থলে তারা মারা যান। এখন নিহতদের আত্মীয়স্বজনের খোঁজ করছে পুলিশ। এতে বলা হয়, নিহতদের লাশের ময়না তদন্ত রিপোর্ট হওয়ার কথা। এতে জড়িত সন্দেহে দক্ষিণ লন্ডনের এক পুলিশ স্টেশনে আটক রাখা হয়েছে একজনকে।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পুলি‌শের চীফ সুপা‌র ক‌লিন উইন‌গ্রেভ জানান, ডেলা‌ফোর্ড রো‌ডের ওই বাড়িতে ঘটনার খবর পুলিশ জান‌তে পা‌রে প্রতি‌বেশীদের কাছ থেকে। খবর পে‌য়ে পুলিশ দ‌রেজা ভে‌ঙে ঘটনাস্থ‌লে প্রবেশ ক‌রে। পু‌লিশ চারজন‌কেই ছুরিকাঘাতে আহত অবস্থায় প‌ড়ে থাক‌তে দে‌খে।

লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় গো‌য়েন্দা দলসহ পুলি‌শের তদন্ত অব্যাহত র‌য়ে‌ছে। ধারণা করা হচ্ছে, নিহত চারজনের পূর্ব পরিচিত হতে পারে ঘাতক। হত্যাকারী সন্দেহে গ্রেফতার হওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হ‌চ্ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

অ্যানি বারকেট (৬০) নামের একজন অধিবাসীর বাড়ির পিছনের বেডরুম দিয়ে ঘটনাস্থল ওই বাড়িটি দেখা যায়। তিনি বলেছেন, পুলিশের সাইরেনের শব্দে এবং রাত প্রায় দু’টার দিকে বাড়ির ওপর দিয়ে হেলিকপ্টার চক্কর দেয়ার শব্দে তিনি জেগে যান। বলেন, ওই সময় পুরো রাস্তা ছিল আলোয় সয়লাব। কিন্তু তিনি অথবা তার স্বামী বাড়ির বাইরে যাননি অথবা তারা কিছু দেখেনও নি।

হত্যাকাণ্ড সম্পর্কে তিনি হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, আমার একেবারেই পড়শির বাড়িতে এমন ঘটনা কখনো কাম্য নয়। ঘটনাস্থলের কাছাকাছি ডেলাফোর্ড রোডে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় আছে। মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করছেন।

কর্মকর্তারা বলছেন যে চারজনকে হত্যা করা হয়েছে এবং হত্যাকারী একে অন্যকে চিনতেন এমনও হতে পারে। ঘটনায় শোক প্রকাশ করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। নিহতদের পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন।

স্থানীয় এমপি হ্যারিয়েট হারম্যান এই হত্যাকাণ্ডকে ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন। ঘটনাস্থলে তিনি সাংবাদিকদের বলেছেন, পুলিশ একজন‌কে গ্রেফতার করেছে। গুরুত্বপূর্ণ হলো অপরাধীদের দ্রুত বিচার করা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026