শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫

৮ হাজার ব্রিটিশ সেনা পাঠানো হচ্ছে পূর্ব ইউরোপে

৮ হাজার ব্রিটিশ সেনা পাঠানো হচ্ছে পূর্ব ইউরোপে

পূর্ব ইউরোপজুড়ে রাশিয়ার আক্রমণ মোকাবিলার অনুশীলনের অংশ নিতে ৮ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাজ্য। এটি শীতল যুদ্ধের পর অঞ্চলটিতে যুক্তরাজ্যের বেশি সংখ্যক সেনা মোতায়েনের অন্যতম ঘটনা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কয়েক ডজন ট্যাংক ফিনল্যান্ড থেকে শুরু করে নর্থ মেসিডোনিয়া পর্যন্ত মোতায়েন করা হবে।  ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর বর্ধিত পরিকল্পনার আওতায় এই গ্রীষ্মেই এসব সেনা মোতায়েন করা হবে। ব্রিটিশ সেনাদের সঙ্গে মহড়ায় অংশ নেবে ন্যাটো ও জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্স অ্যালায়েন্স, যে জোটে রয়েছে ফিনল্যান্ড ও সুইডেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দীর্ঘদিন আগে এই পরিকল্পনা করা হয়েছে। ফেব্রুয়ারির শেষ দিকে প্রতিবেশী দেশে রাশিয়ার আক্রমণের পর সেই পরিকল্পনাকে বর্ধিত করা হয়েছে। কমান্ডার ফিল্ড আর্মি লে. জেনারেল রালফ উডডিসে বলেন, ইউরোপের প্রতিরক্ষা এবং রাশিয়ার আগ্রাসন ঠেকাতে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। ব্রিটিশ সেনাদের ধারাবাহিক মহড়ায় এই দুটি বিষয় গুরুত্ব পাবে।

যুক্তরাজ্যের মোতায়েনকৃত সেনা সংখ্যা ৮ হাজার পর্যন্ত হতে পারে। ইউরোপের ভূখণ্ডে তারা এপ্রিল ও জুনে মহড়ায় অংশ নেবে। প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, ইউরোপের নিরাপত্তা আর আগে কখনও এত গুরুত্বপূর্ণ ছিল না। এই অনুশীলনে আমাদের সেনারা মিত্র দেশ, ন্যাটোর অংশীদার ও জয়েন্ট এক্সপেডিশনারি ফোর্সের সঙ্গে অংশ নেবে। এটি শীতল যুদ্ধের পর বৃহত্তম যৌথ সেনা মোতায়েনের অন্যতম ঘটনা।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026