শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৫

ইস্ট লন্ডন মসজিদের ক্যাম্ব্রিজ-টু-ইএলএম ‘রাইড ফর মস্ক’ ২৫ জুন

ইস্ট লন্ডন মসজিদের ক্যাম্ব্রিজ-টু-ইএলএম ‘রাইড ফর মস্ক’ ২৫ জুন

তরুণ সমাজের মধ্যে স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা সৃষ্টি ও ফান্ডরেইজিংয়ের লক্ষ্যে ইস্ট লন্ডন মসজিদের উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রাইড ফর ইউর মস্ক’ কর্মসূচি।

আগামী ২৫ জুন শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্ব্রিজ থেকে লন্ডন রুটে এই সাইকেল রাইড অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করতে নতুন এবং পুরাতন সকল সাইক্লিষ্টকে আহবান জানানো হয়েছে।

সাইকেল রাইডে অংশগ্রহণে আগ্রহীদেরকে ২৫০ পাউন্ড ফান্ডরেইজিংয়ের লক্ষ্যে ২০ পাউন্ড ফি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে আহবান জানানো হয়েছে।

অংশগ্রহণকারী প্রত্যেককে অ্যাওয়ার্ড ও সার্টিফিকেট প্রদান করা হবে। তাছাড়া সর্বোচ্চ ফান্ডরেইজকারির জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার। ইস্ট লন্ডন মসজিদের ওয়েবসাইট ভিজিট করে নাম রেজিস্ট্রি করতে আগ্রহী সাইক্লিষ্টদের আহবান জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026