শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২২

প্রানের সেতু বন্ধনে আবদ্ধ হতে সিলেট পাইলট স্কুলের মিলন মেলা ১১ই সেপ্টেম্বর

প্রানের সেতু বন্ধনে আবদ্ধ হতে সিলেট পাইলট স্কুলের মিলন মেলা ১১ই সেপ্টেম্বর

যুক্তরাজ্যে বসবাসরত ঐতিহ্যবাহী সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের সংগঠন ‘পাইলট অ্যালামনাই ইউকের’ উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর লন্ডনের স্থানীয় একটি হলে বর্ণাঢ্য এক মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফেলে আসা দিনের স্মৃতিকে সজিব করে তুলতে আর প্রিয় বিদ্যাপীঠে প্রিয় সাথীদের সাথে একই মিলিনায়তনে মিলিত হয়ে একে অপরের সাথে প্রাণের বন্ধনে অবদ্ধ হতে যুক্তরাজ্যে বসবাসরত প্রাক্তন ছাত্রদের এই প্রয়াস। গত রবিবার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আবু আরেফ এর সভাপতিত্বে ও মাহমুদ হাছান এর পরিচালনায় ‘পাইলট অ্যালামনাই ইউকের’ একটি সভা লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আগামী মিলন মেলাকে সফল ও সার্থক করে তুলতে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। দিনব্যাপী এই মিলন মেলায় থাকবে- নেটওয়ার্কিং, স্মৃতিচারণ, আপ্যায়ন, র‍্যাফল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে প্রকাশিত হবে প্রাক্তন ছাত্রদের পরিচিতি ও তাদের স্মৃতিচারণ নিয়ে লেখা স্মরণিকা। সভায় যুক্তরাজ্যে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন- এমরান আহমদ, রানা চৌধুরী, মাহমুদ আলম, আব্দুল মোনায়েম, রেজওয়ান জায়গিরদার, আখলাকুর রহমান, মাহবুব শুভ, রিংকু সিংহা, আব্দুল হাফিজ শিপলু, একরামুল হক, শিব্বির আহমেদ, হাছান মোহাম্মদ বাবলা, আমিনুল হক, বাবলা, কমরুল হাছান, তোফায়েল হাছান রাসেল, সাকিব চৌধুরী, মুঞ্জের,মুন্না, ওয়াহিদ, ফুয়াদ, মাহবুব শুভ, তোফায়েল জাহিদ সহ আরো অনেকে।

সভার সমাপ্তিতে সভার আয়োজন ও আপ্যায়নের জন্য বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মিকদাদ খান ও আসিফ ইকবাল জামিলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়। আগামীতে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের বিলেতে বসবাসরত সকল প্রাক্তন ছাত্রদের আন্তরিক সহযোগীতায় কামনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026