শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২

সিলেটের বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ সেন্টারের ১০ হাজার পাউন্ড অনুদান

সিলেটের বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বাংলাদেশ সেন্টারের ১০ হাজার পাউন্ড অনুদান

সিলেটের বন্যার্তদের সাহাযার্থে বাংলাদেশ সেন্টার লন্ডন এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ হাজার পাউন্ড অনুদান প্রদান করা হয়েছে।

২৭ জুন সোমবার রাতে লন্ডনের ইম্প্রেশন ভেন্যুতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের হাতে বাংলাদেশ সেন্টার এর পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে ১০ হাজার পাউন্ডের অনুদানের একটি চেক হস্তান্তর করেন সেন্টারের চেয়ারম্যান ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম ও সেন্টারের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন।

এ সময় সেন্টারের ব্যবস্হাপনা পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্হিত ছিলেন- ভাইস চেয়ারম্যান মুহিবুর রহমান, ভাইস চেয়ারম্যান আশরাফ উদ্দিন, চীফ ট্রেজারার মামুন রশীদ, যুগ্ম ট্রেজারার শিব্বির আহমদ, দিলওয়ার হোসেন, জাকির হোসেন ও প্রধান নির্বাহী এস এম মোস্তাফিজুর রহমান।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026