শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:০১

‘আইয়াজ সুপার কাপ ডাবুলস ক্যারাম ২০২২’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

‘আইয়াজ সুপার কাপ ডাবুলস ক্যারাম ২০২২’ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

ফ্রেন্ডস ক্যারম ক্লাব ইউকে আয়োজিত ‘আইয়াজ সুপার কাপ ডাবুলস ক্যারাম ২০২২’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

গত বৃহস্পতিবার ১৪ জুলাই সন্ধায় পুর্ব লন্ডনে অবস্থিত ফ্রেন্ডস ক্যারম ক্লাব ইউকের ভবনে ক্লাবের উপদেষ্টা আমিনুর রহমান শামীমের সভাপতিত্বে ও সি ই জি ক্যারম এসোসিয়েশন  ইউকে চেয়ারম্যান মো: সেলিম উদ্দিন চাকলাদারের পরিচালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি নেতা তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টুর্নামেন্টের উদ্যোক্তা এবং স্পনসর হাসান মিয়া, ক্লাবের চেয়ারম্যান নজরুল ইসলাম, সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, এসিস্টেন্স সেক্রেটারি গিয়াস উদ্দিন, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের ভাইস চেয়ারম্যান আব্দুল কাহার, লুৎফুর রহমান স্যার, সেলিম উদ্দিন চাকলাদার, ফ্রেন্ডস ক্লাবের ভাইস চেয়ারম্যান উস্তার আলী, স্পোর্ট সেক্রেটারি মহিন উদ্দিন, ট্রেজারার আব্দুল মুহিত রাশু, রাজু আহমেদ, কামরুল ইসলাম, আলম মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদী ক্যারল ফ্রেন্ডস ক্লাবের ভূয়সী প্রশংসা ছাড়া খেলার মানের প্রশংসা করেন এবং উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। ফাইনাল খেলায় প্রথম স্থান অধিকার করে ফারুক ও রাশু জুটি দ্বিতীয় স্থান অধিকার করে লুৎফুর ও মঈন জুটি। অনুষ্ঠানে বিজয়ী খেলোয়াড়দের হাতে নগদ অর্থ ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026