শিহাবুজ্জামান কামাল
**
সারা দিনের গরম শেষে
মেঘের ঘনঘটা
সবার মনে বইলো যেন
একটু খুশির ছটা।
কড়া রোদের ভীষণ দাহ
সইতে যায়না পারা
কি করবে তাই পায়না ভেবে
মানুষ দিশেহারা।
গ্লোবাল চেইঞ্জে বিশ্ব ব্যাপী
এমনটা আজ হয়
ঘটছে কত ধ্বংস লীলা
আর যে বিপর্যয়।
মেঘ বৃষ্টি ও প্রখর খরা
আর যে বানের জল
সকল কিছু প্রভুর আজাব
মোদের পাপের ফল।
আল্লাহ্ তুমি মহান জানি
সর্ব শক্তিমান
তুমিই পার বিপদ থেকে
দিতে পরিত্রান।
বইলো আবার শীতল বাতাস
প্রভুর মেহেরবানি
হীমেল ছোঁয়ার পরশ পেয়ে জুড়ায় হৃদয় খানি।

Leave a Reply