বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭

ব্রিটেনে দুইজন আহত থিম পার্কের রাইড ধসে

ব্রিটেনে দুইজন আহত থিম পার্কের রাইড ধসে

ব্রিটনের আইল অফ ওয়াইটের প্রাচীনতম একটি থিম পার্কে সোমবার একটি রাইড ধসে পড়ে দুইজন আহত হয়েছেন। এ ঘটনার পর পার্ক বন্ধ করা হলেও গত মঙ্গলবার আবারও খুলে দেওয়া হয়েছে।

এ ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইল অফ ওয়াইটের ব্ল্যাকগ্যাং চাইন বিনোদন পার্কে রাইড ভেঙ্গে যাওয়া হঠাৎ একপাশে চলে যায়। এতে ভয় পেয়ে শিশুরা চিৎকার করতে থাকে৷ আটকে যান অনেক দর্শনার্থী। তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন অনেকে।

উদ্ধার হওয়া দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুইজনের একজনের পায়ে আঘাত পায় এবং অন্যজন কাঁধে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি। এই থিম পার্কটি ১৮৪৩ সালে চালু হয়।

এ ঘটনায় থিম পার্কের একজন মুখপাত্র বলেন, এখানে ব্ল্যাকগ্যাং চাইনে সোমবার আমাদের রাইডের জাহাজ ভেঙ্গে যাওয়ায় একটি দূর্ঘটনার সম্মুখীন হয়েছি। আমাদের দল দ্রুত সবাইকে দ্রুত ও নিরাপদে সরিয়ে নেয়। এরপরই সেখানে এনএইচএস এর এম্বুলেন্স সার্ভিস চলে আসে। তারা আহত দুইজনকে আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যায়।

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, আমার পরিবারের একটি তিন বছর বয়সী শিশু ধসে পরার ঘটনয় ভয়ানক আতঙ্কিত হয়ে পরে। রাইড ধসে পরার পর আমার সঙ্গী আমার ভাগ্নেকে ধরতে দৌড়েছিল এবং অন্য সবাইকে রাইড থেকে টেনে নিয়ে গিয়েছিল।

সবাই চলে যাওয়ার পরে আমার ২০ বছর বয়সী শ্যালক তার পায়ে আঘাত পায়। সে তার পা নড়াচড়া করতে বা তার বাম পায়ে কিছু অনুভব করতে পারছিল না। আমার অন্য এক আত্মীয় তার কাঁধে ব্যথা পায়। এরপর দুজনকেই নিউপোর্টের সেন্ট মেরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026