শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৬

অর্থনৈতিক সংকোচনে মন্দার মুখোমুখি যুক্তরাজ্য

অর্থনৈতিক সংকোচনে মন্দার মুখোমুখি যুক্তরাজ্য

যুক্তরাজ্যের অর্থনীতি জুন থেকে তিন মাসে সংকুচিত হয়েছে, ০.১ শতাংশ। এর কারণ ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি ভোক্তা ব্যয়ের কার্যকলাপকে ধীর করে দিয়েছে, গত শুক্রবার অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সের প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

বিশ্লেষকদের দ্বারা প্রত্যাশিত ব্রিটিশ অর্থনীতি ০.৩ শতাংশ সংকোচনের প্রকৃত হ্রাস কম। ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে যুক্তরাজ্যের অর্থনীতি ০.৮ শতাংশ হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে এধরনের মাসিক অনুমানগুলি প্রকাশ করেছে যে গত মে মাসে ০.৪ ও শতাংশ বৃদ্ধির পরে জুন মাসে দেশটির জিডিপি ০.৬ শতাংশ কমেছে।

সাম্প্রতিক তথ্যগুলি অর্থনীতির ভোক্তা-মুখী খাতগুলির মধ্যে ক্রমবর্ধমান দুর্বলতার দিকে ইঙ্গিত করেছে কারণ ব্রিটিশদের ৪০ বছরের সর্বোচ্চে পৌঁছে যাওয়া মুদ্রাস্ফীতি মোকাবেলা করতে হবে। জুলাই মাসে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়ায় ৯.৪ শতাংশ। এবং আগামী শরৎ পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকবে বলে শঙ্কা করা হচ্ছে।

অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় ত্রৈমাসিকে গৃহস্থালির খরচ ০.২ শতাংশ হ্রাস পেয়েছে। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড গত সপ্তাহে সতর্ক করেছিল যে ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের পর থেকে এই বছরের শেষের দিকে যুক্তরাজ্যের অর্থনীতি তার দীর্ঘতম মন্দায় প্রবেশ করবে বলে শঙ্কা করা হচ্ছে।

ইংল্যান্ড এবং ওয়েলসের ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস-এর অর্থনীতির পরিচালক সুরেন থিরু রয়টার্সকে বলেছেন, যুক্তরাজ্যের অর্থনীতি মন্দার কাছাকাছি চলে যাচ্ছে এবং সবচেয়ে খারাপ অবস্থা এখনও আসতে পারে। শুধু চলতি বছরে মুদ্রাস্ফীতির অতিরিক্ত ব্যয় মেটাতে দেশটির সরকারের অতিরিক্ত ৩.৪ বিলিয়ন পাউন্ড দরকার।

যুক্তরাজ্যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি দেশটির পরিবারগুলোর উপর কঠিন প্রভাব ফেলছে যা তাদের খরচ কমাতে বাধ্য করছে। এদিকে, অক্টোবরে মূল্যস্ফীতি ১৩ শতাংশের উপরে শীর্ষে থাকবে বলে ধারণা করা হচ্ছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026