শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭

ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১শে আগস্ট

ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১শে আগস্ট

বাংলাদেশে বিশেষ প্রয়োজন শিশুদের (দরিদ্র অন্ধ, বধির এবং মূক শিশু) জন্য তহবিল সংগ্রহের জন্য একটি চ্যারিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছে যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল ।

আগামী ২১শে আগস্ট (রবিবার) রেডব্রিজ স্পোর্টস সেন্টারে এই চ্যারিটি টুর্নামেন্ট চলবে সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠান, বিকেল ৫টা থেকে ফাইনাল ম্যাচ এবং রাত ৮টার দিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।

এ ব্যাপারে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির চেয়ারম্যান, বিশিষ্ট ক্রীড়াবিদ ও সাংবাদিক নবাব উদ্দিন বলেন, এ, বি, সি, ডি ব্যাডমিন্টন গ্রুপ ছাড়াও কমিউনিটি সেলিব্রিটি এবং সাংবাদিকদের জন্য একটি বিশেষ ৫০+ গ্রুপ থাকবে। যাতে ব্রিটেনের কমিউনিটি সেলিব্রিটি এবং সাংবাদিকরা একদিনের জন্য হাসি খুশি করতে পারেন। আশা করি এই টুর্নামেন্টে সারা যুক্তরাজ্য থেকে দুই শতাধিক ক্রীড়াবিদ অংশ নেবেন।

যারা আসন্ন ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নিতে আগ্রহী তাদেরকে টাওয়ার হ্যামলেটস ব্যাডমিন্টন ক্লাব ও তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের নির্বাহী সদস্যদের সাথে অথবা পূর্বলন্ডনের ম্যানি রেস্টুরেন্টের পরিচালক মাহিদুল ইসলাম চৌধুরীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

কমিউনিটির জন্য আয়োজিত এত বড় ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখার জন্য সবাইকে ইস্টহ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026