শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭

দারুল হাদীস লতিফিয়া লন্ডন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দারুল হাদীস লতিফিয়া লন্ডন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান

দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট ইংল্যান্ডের প্রধান কেন্দ্র দারুল হাদীস লতিফিয়া লন্ডন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২২ আজ (সোমবার) লন্ডনের মালবেরি স্কুল হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র মো. লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএ থেকে আগত বিশিষ্ট আলেম ও লেখক হযরত মাওলানা আবু আব্দিল্লাহ মোহাম্মদ আইনুল হুদা।

দারুল হাদীস লতিফিয়ার প্রিন্সিপাল ও প্রধান কেন্দ্রের নাজিম মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী এর সভাপতিত্বে ও মাওলানা রাফি আহমদ এর উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে এর প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলাম, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের সভাপতি মাওলানা মো. শিহাব উদ্দিন গোটারগ্রামী, লাতিফিয়া ক্বারি সোসাইটি ইউকের সেক্রেটারি মুফতি মো. আশরাফুর রহমান, আল ইসলাহ ইউকের সহসভাপতি হাফিয মো.কয়েছুজ্জামান, লাতিফিয়া উলামা সোসাইটি ইউকের সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী, কাউন্সিলর সাইদ আহমদ, প্রধান কেন্দ্রের শিক্ষক মাওলানা আব্দুল আউয়াল হেলাল, হাফিজ আনহার আহমদ, মাওলানা মারুফ আহমদ, মাওলানা মুসলেহ উদ্দিন, মোহাম্মদ বদরুল ইসলাম, মো. শাওকাত সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য যে, প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী এবারের দারুল কিরাতে প্রধান কেন্দ্র দারুল হাদীস লাতিফিয়া শাখায় অধ্যয়ন করেছে। ব্রিটেনে বিভিন্ন শহরে অর্ধ শতাধিক কেন্দ্রের মাধ্যমে এবার দারুল কিরাতে ১২৭ জন ছাত্র ছাত্রী শেষ স্থর ছাদিছ পরীক্ষায় অংশগ্রহণ করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026