শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৪৭

ইংলিশ চ্যানেল পাড়ি রেকর্ড সংখ্যক অভিবাসীর

ইংলিশ চ্যানেল পাড়ি রেকর্ড সংখ্যক অভিবাসীর

ছোট নৌকায় চড়ে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন একদিনেই প্রায় ১৩০০ অভিবাসী , যা একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া নতুন রেকর্ড তৈরী করেছে। এ খবর দিয়েছে বিবিসি।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৭টি ছোট নৌকায় চড়ে গত সোমবার ১২৯৫ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দেয়। এর আগে গত বছরের নভেম্বর মাসে একদিনে রেকর্ড ১১৮৫ জন অভিবাসী চ্যানেলটি পাড়ি দিয়েছিলেন। দৈনিক অভিবাসীদের ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সংখ্যাটির গণনা শুরু হয় ২০১৮ সাল থেকে।

চলতি মাসে এখন পর্যন্ত ছোট নৌকায় চড়ে ৬১৬৮ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে যদিও সংখ্যাটা জুলাই মাসে ছিল ৩৬৮৩ জন। অপর দিকে চলতি বছর এখন পর্যন্ত ২২৫৬০ জন অভিবাসী ইংলিশ চ্যানেল পাড়ি দিলেও ২০২১ সালে বছরের এই সময় পর্যন্ত ইংলিশ চ্যানেলটি পাড়ি দিয়েছিলেন ১২৫০০ জন।

২০২০ সালে ৮৪০৪ জন ইংলিশ চ্যানেল পাড়ি দিলেও ২০২১ সালে সেটা বেড়ে দাঁড়ায় ২৮৫২৬ জনে। সোমবার ডোভারের উপকূলে উঠিয়ে আনা শিশুদের কম্বলে মুড়িয়ে আনতে দেখা যায়। রেকর্ড সংখ্যক লোক ইংলিশ চ্যানেলটি পাড়ি দেওয়ার আগের তিন দিন কোন অভিবাসীই খারাপ আবহাওয়ার জন্য ইংলিশ চ্যানেল পাড়ি দেয়নি। তবে একদিন পর তথা মঙ্গলবার চ্যানেলটি পাড়ি দেন ৮০ জন অভিবাসী।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026