গতকাল শুক্রবার ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রক সংস্থা অফগেম এক ঘোষণায় জানিয়েছে, আগামী অক্টোবর মাস থেকে ব্রিটেনের পরিবারগুলোকে জ্বালানীর পেছনে ৮০ শতাংশ বেশি ব্যয় করতে হবে।
অফগেমের প্রধান নির্বাহী জোনাথান ব্রেয়ারলি জানান, এই মূল্যবৃদ্ধির কারণে বৃটিশ পরিবারগুলোর ওপর বড় প্রভাব পড়বে। আগামী জানুয়ারি মাসে আরেক দফা মূল্যবৃদ্ধি হতে পারে। মূলত জ্বালানীর বাজারে অস্থিরতা কারণেই এমন পদক্ষেপ নিতে চলেছে সরকার।
ব্রেয়ারলি বলেন, সরকারের সাপোর্ট প্যাকেজের কারণে এখন কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে। কিন্তু এটি স্পষ্ট যে, মূল্যবৃদ্ধির প্রভাব সামলাতে প্রধানমন্ত্রীকে আগামী অক্টোবরে এবং পরবর্তী বছরের শুরুতে পদক্ষেপ নিতে হবে।
যদিও জানুয়ারিতে দাম কেমন হবে সে সম্পর্কে কিছু জানায়নি সংস্থাটি। তাদের দাবি, জ্বালানীর বাজার এতো অস্থির যে জানুয়ারি পর্যন্ত ধারণা করা সম্ভব নয়। তবে ২০২৩ সালে জ্বালানী পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে তারা।
এ মাসের প্রথমে অফগেম জানিয়েছিল, জ্বালানীর বাজারে অস্থিরতার জন্য ৬ মাস পরপর না করে প্রতি ৩ মাস পরপর জ্বালানীর দাম সমন্বয় করবে। তাই অক্টোবরেই দাম বৃদ্ধি করা হচ্ছে।
উল্লেখ্য, বর্তমানে ব্রিটিশ পরিবারগুলোকে এই খাতে বছরে ব্যয় করতে হয় ২ হাজার ৩২৩ ডলার। এটি বেড়ে ৪ হাজার ১৮৩ ডলার হতে যাচ্ছে।
Leave a Reply