শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

ব্রিটেনে ৪১ শতাংশ বিএমই কর্মজীবী বর্ণবাদের শিকার

ব্রিটেনে ৪১ শতাংশ বিএমই কর্মজীবী বর্ণবাদের শিকার

ব্রিটেনে বাংলা‌দেশিসহ মোট জনসংখ‌্যার অর্ধেকের বে‌শি অশ্বেতাঙ্গ গত পাঁচ বছ‌রে ব্রিটে‌নের কর্মক্ষে‌ত্রে বর্ণবাদী আচর‌ণের শিকার হ‌য়ে‌ছেন। বুধবার ৩১ আগস্ট ব্রিটিশ সংবাদমাধ্যম আইনিউজ এই খবর প্রকাশ করেছে।

২৪ থে‌কে ৩৪ বছর বয়সী তরুণ কর্মজী‌বীদের নিয়ে পরিচালিত এক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। গবেষণাটি পরিচালনা করেছে যুক্তরাজ্যের ট্রেড ইউনিয়ন কংগ্রেস (টিইউসি)।

এই গবেষণার প্রতিবেদনের প্রতিক্রিয়ায় ব্রিটিশ ট্রেড ইউনিয়নগুলো বলছে, কর্মক্ষেত্রে বর্ণবাদী আচরণ নিয়ন্ত্রণে এমপ্লয়মেন্ট আইনের সংশোধন প্রয়োজন।

ব্রিটে‌নে প্রা‌তিষ্ঠা‌নিক বর্ণবাদের প্রবণতা কর্মী‌দের মান‌সিক স্বা‌স্থ্যের ক্ষ‌তির বড় কারণ। এ নে‌তিবাচকতা ঠেকা‌তে আইনের পাশাপা‌শি চাকুরিদাতাদের মানসিকতারও প‌রিবর্তন প্রয়োজন।

আইনিউজের খবরে বলা হয়েছে, শতকরা ৪১ শতাংশ বিএমই (ব্ল‌্যাক এন্ড এথনিক মা‌ইনোরি‌টি ক‌মিউনিটি) কর্মজী‌বী শুধুমাত্র অশ্বেতাঙ্গ হবার কার‌ণে কর্মক্ষে‌ত্রে বর্ণবাদী আচরনের শিকার হয়েছেন।

ব্রিটে‌নের প্রায় ৩৯ লাখ মানুষ নোংরা কৌতুক এবং বর্ণবাদী আচর‌ণের শিকার হ‌চ্ছেন। এদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026