শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

লিজ ট্রাস না ঋষি সুনাক?

লিজ ট্রাস না ঋষি সুনাক?

নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বরিস জনসনের স্থলাভিষিক্ত হচ্ছেন লিজ ট্রাস না ঋষি সুনাক? ইতিমধ্যে ক্ষণ গণনার পালা শুরু!

আর মাত্র তিনদিন পরেই নতুন প্রধানমন্ত্রী পেতে চলেছে দেশটি। কে হবেন সেই প্রধানমন্ত্রী- বর্তমান পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস, নাকি সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক? এ নিয়ে ব্রিটেনে চায়ের কাপে ঝড়। বিশ্বও তাকিয়ে আছে।

তবে এখন পর্যন্ত যেসব পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ফ্রন্টরানার বা এগিয়ে আছেন লিজ ট্রাস। এরই মধ্যে ক্ষমতাসীন কনজার্ভেটিভ দলের বেশির ভাগ সদস্য নেতা নির্বাচনে ভোট দিয়ে ফেলেছেন। বাকি সময়ে বাকিরাও ভোট দেবেন।

এরপর ৫ই সেপ্টেম্বর ঘোষণা করা হবে দলের নতুন নেতা, তথা প্রধানমন্ত্রীর নাম। এ জন্য শেষ লড়াইয়ে টিকে থাকা দুই প্রার্থী যুৎসই বিতর্ক করেছেন কয়েক দফা। বুধবার শেষবারের মতো তারা মুখোমুখি বিতর্কে অংশ নেন।

তা অনুষ্ঠিত হয় উত্তর-পশ্চিম লন্ডনের ওয়েম্বলি অ্যারিনাতে। সেখানে তারা ট্যাক্স, বিদ্যুৎ এবং জীবন ধারণের ব্যয় নিয়ে বিতর্ক করেন। পাল্টাপাল্টি যুক্তি তুলে ধরেন। বৃটেনে এখন জীবনধারণের ব্যয় মারাত্মক বৃদ্ধি পেয়েছে। মুদ্রাস্ফীতি আকাশচুম্বী। মজুরি হ্রাস পেয়েছে।

এ অবস্থায় জীবনযুদ্ধে লিপ্ত পরিবারগুলোর কাছে বিদ্যুৎ রেশনিং করে দেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন লিজ ট্রাস। শীতের সময় নতুন ট্যাক্স আরোপের ইস্যুও তিনি প্রত্যাখ্যান করেন।

অন্যদিকে জনপ্রিয়তায় কিছুটা পিছিয়ে পড়া ঋষি সুনাক সতর্কতার সঙ্গে বলেছেন, আমাদের উচিত হবে যে কোনো কিছু প্রত্যাখ্যান না করা। তিনি আরও বলেন, আমরা যে চ্যালেঞ্জ মোকাবিলা করছি তা বড় আকারের। ইউরোপিয়ান অনেক দেশ দেখছে যে, আমরা কিভাবে আমাদের বিদ্যুৎকে ব্যবহার করতে পারি।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026