শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২১

মায়ের উদ্দেশে ভারতরত্ন উৎসর্গ করলেন শচীন

মায়ের উদ্দেশে ভারতরত্ন উৎসর্গ করলেন শচীন

গ্যালারী থেকে: ভারতরত্ন জয় করে মা রজনী টেন্ডুলকারকে উৎসর্গ করেছেন্ ক্রিকেট লিজেন্ড শচীন রমেশ টেন্ডুলকার। শনিবার বিকেলে ভারতের সর্বোচ্চ বেসামরিক নাগরিক পুরস্কারটিতে ভুষিত হওয়ার সংবাদ পাওয়ার পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এ কথা জানান বিশ্বে পরিচিত এই ক্রিকেট নক্ষত্র।

শনিবার মুম্বাইয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বশেষ ইনিংস খেলেছেন ক্রিকেটের এই বরপুত্র। শচীন এই পুরস্কারের দাবিদার বলে দেশটির বেশ কয়েকজন বর্ষীয়ান ব্যাক্তিত্ব জোরালো বক্তব্যে রাখার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই শুভ সংবাদ জানানো হলো।

অগণিত সম্মাননাজয়ী এই ব্যাটিং তারকা বলেন, আমি এই সম্মানে সম্মানিত হওয়ার কৃতজ্ঞতা জানাচ্ছি। ভারত আমার মাতৃভুমি। তাই আমি এই পুরস্কার আমার মাকে উৎসর্গ করছি।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026