গত ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত এক সপ্তাহে সৌদি আরবে রেসিডেন্সি আইন অমান্য করার অপরাধে ৮ হাজার ৬৮৪ জন, সীমান্ত আইন অমান্য করার অপরাধে ৪ হাজার ২৮ জন, এবং শ্রম আইন ভঙ্গ করার অপরাধে ২ হাজার ৩৮ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়।
দেশটির বিভিন্ন জায়গা হতে গত এক সপ্তাহে রেসিডেন্সি আইন, শ্রম আইন এবং সীমান্ত আইন অমান্য করার অপরাধে ১৪ হাজার ৭৫০ জন বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত), সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সাথে সম্মিলিত প্রচেষ্টায় এ সকল অবৈধ প্রবাসীদের গ্রেপ্তার করেন। অবৈধ উপায়ে সীমান্ত পাড় হয়ে সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের সহযোগিতা প্রদান, পরিবহন, এবং আশ্রয় প্রদানে সাহায্য করার অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অবৈধ উপায়ে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময়ে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে ২২৫ জনকে। এর মাঝে ৩০ শতাংশ ইয়েমেনি, ৫৮ শতাংশ ইথিওপিয়ান, এবং ১২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক ছিলেন। অবৈধ উপায়ে সীমান্ত পাড় হয়ে সৌদি আরব থেকে পালানোর সময় হাতেনাতে ৩৪ জনকে আটক করা হয়েছে।
Leave a Reply