শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

ব্রিটেনে গরীবের সংখ্যা বাড়ার আশংকা

ব্রিটেনে গরীবের সংখ্যা বাড়ার আশংকা

ব্রিটেনে আসছে শীতে নতুন করে ১০ লাখেরও বেশি মানুষ গরীব হয়ে যাবে বলে জানিয়েছে লেগাতাম ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান। আর এই খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

এর মাধ্যমে গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি মানুষ দারিদ্র সীমায় পৌঁছাবে বলে জানিয়েছে তারা। এমনকি যদি ব্রিটিশ সরকার জ্বালানির মূল্য স্থিতিশীল রাখে তবুও ১০ লাখের বেশি মানুষ দারিদ্র সীমার ভেতর চলে যাবে।

লেগাতাম ইনস্টিটিউট বলেছে, সরকার জ্বালানির মূল্য না বাড়ানোর যে চেষ্টা করছে, সেটি যদি না করা হতো তাহলে অবস্থা আরও শোচনীয় হতো।

প্রতিষ্ঠানটি বলেছে, যদি ব্রিটিশ মন্ত্রীরা গ্যাস ও বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রণ করতে না পারেন এবং ধারনা অনুযায়ী অক্টোবরে জ্বালানির মূল্য ৩,৫৪৯ পাউন্ড এবং আগামী বছরের জানুয়ারী মাসে ৫,৩০০ পাউন্ড হয় তাহলে যুক্তরাজ্যে মোট গরীবের সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৬০ লাখ ৬৫ হাজারে। ২০১৯-২০ অর্থবছরে যা ছিল ১ কোটি ৩০ লাখ ৯ হাজার।

ব্রিটেনে বাৎসরিক আয়-ব্যয় হিসেব করে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের সঙ্গে তুলনা করে এবং একটি মধ্যবিত্ত পরিবারের আয়ের চেয়ে যদি সেটি ৬০ ভাগের কম হয় তাহলে তাকে দেশটিতে গরীব বা দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026