শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২৫

রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

রানী দ্বিতীয় এলিজাবেথ মারা গেছেন

যুক্তরাজ্যের সবচেয়ে দীর্ঘকালীন রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে বালমোরালে মারা গেছেন। এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস এ খবর জানিয়েছে।

রানি ৭০ বছর রাজত্ব করার পর আজ বৃহস্পতিবার বিকেলে বালমোরালে মারা গেছেন। বৃহস্পতিবার তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বেড়ে যাওয়ার পরে তার পরিবার তার স্কটিশ এস্টেটে জড়ো হন। রানী ১৯৫২ সালে সিংহাসনে আসেন এবং বিশাল সামাজিক পরিবর্তনের সাক্ষী হন।

তার মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র ও প্রাক্তন প্রিন্স অফ ওয়েলস চার্লস নতুন রাজা এবং ১৪টি কমনওয়েলথ রাজ্যের রাষ্ট্রপ্রধান হিসাবে শোকের মধ্যে দেশকে নেতৃত্ব দেবেন। বর্তমান রাজা চার্লস এবং রানী কামিলা কনসোর্ট আজ সন্ধ্যায় বালমোরালে থাকবেন এবং আগামীকাল লন্ডনে ফিরে আসবেন।

সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ তার নাতি, প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারি সেখানেই আছেন। ডাক্তাররা রাণীকে চিকিৎসা তত্ত্বাবধানে থাকা অবস্থায় রাণীর সকল সন্তান ও আত্নীয়রা অ্যাবারডিনের কাছে বালমোরালে উপস্থিত হন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026